সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকেপড়া আহত হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকেপড়া আহত হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকেপড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার (৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হারবারিয়া।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদে কোস্টগার্ড জানতে পারে, সুন্দরবনের ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। এ তথ্যেরভিত্তিতে দুপুর ১টার দিকে কোস্টগার্ড স্টেশন হারবারিয়ার একটি দল অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর বিকেল ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর