
শেয়ার করুন:
আসাদুজ্জামান লিমন
সহকারী সম্পাদক
আসাদুজ্জামান লিমন ঢাকা মেইলের সহকারী সম্পাদক। এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন ২০২২ সালে ফিচার সম্পাদক হিসেবে যোগ দেন। পরে ২০২৫ সালে পদোন্নতি হয়। তিনি ঢাকা টাইমস, বাংলা মেইল, প্রথম আলো এবং আজকের কাগজের প্রতিবেদক ছিলেন। ২০০৭ সালে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন। হাতেখড়ি বিনোদন বিভাগে হলেও কাজ করেছেন নগর পরিষেবা, তথ্যপ্রযুক্তি, টেলিকম এবং ফিচার বিভাগে। সাংবাদিকতা পেশা হলেও নেশা অ্যামেচার রেডিও পরিচালনা করা। তিনি বাংলাদেশ সরকারের কলসাইনপ্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটর। তার অবসর কাটে প্রকৃতির সান্নিধ্যে। গাছ লাগানো ও পরিচর্যা করা তার শখ। স্বপ্ন অর্গানিক ফসল ফলানোর। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছেন এখন।