বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

৪০ টাকার গাছের মেলায় উপচে পড়া ভিড়, শেষ হলো হিমু নার্সারির আয়োজন

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

৪০ টাকার গাছে ভরপুর: শেষ হলো হিমু নার্সারির ব্যতিক্রমী বৃক্ষমেলা
হিমু নার্সারির ব্যতিক্রমী বৃক্ষমেলার একটি চিত্র। ছবি- ঢাকা মেইল

ঢাকায় জাতীয় বৃক্ষমেলা শেষ হওয়ার পর বর্ষার বিদায়লগ্নে নতুন বাজারের অদূরে মাদানি এভিনিউয়ের ১০০ ফুট সড়কসংলগ্ন হিমু নার্সারি আয়োজন করে ব্যতিক্রমী ৪০ টাকার গাছের মেলা। এক সপ্তাহ ধরে চলা মেলাটি আজ শেষ হয়েছে।

মেলার শেষ দিনে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মেলা ঘুরে গাছ সংগ্রহ করতে আসা সাখাওয়াত জানান, এর আগেও তিনি মেলা থেকে ব্যাগভর্তি গাছ সংগ্রহ করেছিলেন। শেষ দিনেও তিনি বিভিন্ন জাতের ফুলের গাছ, কাঠগোলাপ, লিপস্টিক প্ল্যান্ট, কারিপাতা ও চায়না পামের মতো আকর্ষণীয় ইনডোর প্ল্যান্ট সংগ্রহ করেন।

20
‎মেলার প্রশংসা করে সাখাওয়াত ঢাকা মেইলকে বলেন, এ ধরনের সাশ্রয়ী দামের মেলার আয়োজন করা হলে ঢাকায় বসবাসকারীরা সহজেই বিভিন্ন জাতের গাছের চারা সংগ্রহ করতে পারেন।

‎হিমু নার্সারির এমন অভিনব আয়োজনে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলা সম্পর্কে বিক্রেতা মাসুম জানান, মেলায় গাছের দাম সাশ্রয়ী রাখার পাশাপাশি একটি বিশেষ শর্ত ছিল—যেকোনো গাছের একটি জাত থেকে কেবল একটির বেশি গাছ কেউ সংগ্রহ করতে পারবেন না। মূলত সব স্তরের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে গাছ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই মেলার আয়োজন করা হয়েছিল, যা অনলাইনে ব্যাপক আলোড়ন ও সাড়া ফেলেছিল।

30

‎বনানী থেকে আসা বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা তার ছেলেমেয়েদের নিয়ে মেলা থেকে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট সংগ্রহ করেন।

‎হিমু নার্সারির মালিক সুমন জানান, ঢাকাবাসীর কাছে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন জাতের গাছের চারা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা নিয়মিত এমন মেলার আয়োজন করে থাকেন। মেলায় ৪০ টাকার চারা ছাড়াও ফলদ ও বনজ গাছের চারা ১৫০, ২০০ এবং ৩০০ টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হয়েছে।

‎অভূতপূর্ব এই সাড়ায় আয়োজকরা অত্যন্ত সন্তুষ্ট এবং আগামীতেও তারা এমন ব্যতিক্রমী মেলার আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে সন্তুষ্ট আয়োজকরা। ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী মেলার আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

‎এজেড/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর