স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এখন ক্রীড়াবিদদের জনপ্রিয়তার আরেকটি বড় মাপকাঠি হয়ে উঠেছে বাণিজ্যিক প্রভাব। বিজ্ঞাপন, ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ; সব মিলিয়ে সেই তালিকায় চমক দেখিয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল। বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন তিনি।
আরও পড়ুন-রোনালদোর ঘড়ি দিয়ে কেনা যাবে ১০টি ফ্ল্যাট, কত তার দাম?
স্পোর্টসপ্রোর ২০২৬ সালের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় ১৩তম স্থান পেয়েছেন শুভমান গিল। তাঁর এই অবস্থান ক্রীড়াজগতে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তালিকায় গিলের ঠিক পরেই রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবস্থান ১৪ নম্বরে।
আরও পড়ুন- মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত?
আরও পড়ুন-মেসি-রোনালদোরা ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়ে কত আয় করেন?
অন্যদিকে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে রয়েছেন ১৯তম স্থানে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অবস্থান ২৭ নম্বরে। অর্থাৎ বাণিজ্যিক আকর্ষণের এই মূল্যায়নে গিলের চেয়ে পিছিয়ে রয়েছেন ফুটবল বিশ্বের পরিচিত দুই সুপারস্টার রোনালদো ও মেসি।
আরও পড়ুন-রোনালদোর সংগ্রহে বিশ্বের যত ব্র্যান্ডের দামি ঘড়ি
এবারের তালিকার শীর্ষস্থান দখল করেছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন চীনের ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু। তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন গ্রিসের বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুম্পো। চতুর্থ স্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় ফুটবলার আর্লিং হলান্ড।
আরও পড়ুন-ভবিষ্যৎ ফুটবলের ১০ সুপারস্টার কারা হবেন, নাম জানালেন মেসি
তবে ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য তালিকার আরেকটি তথ্য কিছুটা বিস্ময়কর। সেরা ৫০-এ জায়গা পাননি দেশটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অবস্থান ৮৫তম। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ৮৩ নম্বরে। আর রোহিত শর্মার অবস্থান ৯০তম।
স্পোর্টসপ্রোর এই তালিকা তৈরিতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো ব্র্যান্ড ইকুইটি, মোমেন্টাম এবং কমার্শিয়াল ট্র্যাজেক্টরি। একজন ক্রীড়াবিদের ব্র্যান্ডের শক্তি ও বাজারে গ্রহণযোগ্যতা বিবেচনায় ব্র্যান্ড ইকুইটির জন্য রাখা হয়েছে মোট নম্বরের ৪৫ শতাংশ। বিপণনযোগ্যতার অগ্রগতি বা মোমেন্টামের জন্য বরাদ্দ ৪০ শতাংশ। বাকি ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে ভবিষ্যতে বাণিজ্যিক সম্ভাবনার ভিত্তিতে।
এই মূল্যায়নের জন্য বিভিন্ন খেলার মোট ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে বিবেচনায় নিয়েছে স্পোর্টসপ্রো। ৭০টি খেলার প্রতিনিধিদের মধ্যে যাচাই করা হয়েছে তাঁদের জনপ্রিয়তা, দর্শকসংখ্যা, অনলাইনে অনুসন্ধানের প্রবণতা এবং সংবাদমাধ্যমে উপস্থিতি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তাঁদের বাণিজ্যিক সম্পর্ক ও অংশীদারত্বও বিবেচনায় নেওয়া হয়েছে।