images

ইসলাম

হজ পারমিট ছাড়া প্রবেশ নয়: ভুয়া অফার নিয়ে সৌদি আরবের সতর্কতা

ধর্ম ডেস্ক

০৭ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

নিরাপদ ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজযাত্রীদের প্রতি পুনরায় কঠোর সতর্কতা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হজ পালনের জন্য অবশ্যই অফিসিয়াল পারমিট সংগ্রহ করতে হবে এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ১২-১৫ বছর বয়সীদের হজ ভিসা নিয়ে জটিলতা, বিপাকে এজেন্সিগুলো

মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসাই হজ পালনের একমাত্র বৈধ প্রবেশপথ। নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরকারি অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে পারমিট সংগ্রহ ছাড়া হজ পালন করা সম্ভব নয়। এ ব্যবস্থার লক্ষ্য হলো হাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সমন্বিত যাত্রা নিশ্চিত করা।

আরও পড়ুন: হজের সফরে ব্যাগে রাখুন এই ৬টি জরুরি ওষুধ

সৌদি কর্তৃপক্ষের মতে, অফিসিয়াল পারমিট থাকলে হাজিরা পবিত্র স্থানগুলোতে সরকারের দেওয়া বিভিন্ন সেবা ও সুবিধা সহজে গ্রহণ করতে পারেন। একই সঙ্গে এটি ভিড় ব্যবস্থাপনা, চলাচল নিয়ন্ত্রণ এবং হজের সামগ্রিক কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, কোনো ধরনের অননুমোদিত চ্যানেল, ভুয়া অফার বা অবৈধ মাধ্যমে হজ পারমিট বা ভিসা গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন প্রতারণামূলক প্রস্তাবে জড়ালে হজ পালন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আইনি জটিলতা ও শাস্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: পাসপোর্টের বিকল্প ডিজিটাল আইডি: সৌদিতে হাজিদের ভ্রমণে নতুন সুবিধা

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র সরকারি ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে পারমিট গ্রহণ করলে হাজিরা প্রয়োজনীয় সব সেবা পাবেন এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হজ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

সূত্র: গালফ নিউজ