নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সামরিক বিমানে দেশে পাঠানোর ‘ভারতের আবদারে’ ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ফেইসবুকে এক পোস্টে ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি এমন প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়ছে একটা খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মিলিটারি এয়ারক্রাফট (সামরিক বিমান) পাঠিয়ে দেশে নিয়ে আসবে!! মামাবাড়ির আবদার!’
পোস্টে তিনি আরও লিখেন, ‘পারলে দিল্লি ওরে ল্যান্ডপোর্ট (স্থলবন্দর) দিয়া পাঠাইয়া দিক, নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক!!’
প্রসঙ্গত, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।
এএম