বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

‘পরাজিত শক্তিকে’ ঠেকাতে বিরোধীদের সহযোগিতা চাইল সরকারি দল
৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিরতার ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে সরকার। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলসহ রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি যেন আবার সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বুধবার (১১ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন।

আরও পড়ুন

‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পতিত শক্তি বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্যমতে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা ও দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Salahuddin

মন্ত্রী বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে সরকার মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যক্তি বা দলের বাহিনীতে পরিণত করা হবে না।

তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও এই অস্থিরতায় নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী, যদিও দলটির নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন

দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা এবং জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিচ্ছে।

তিনি জানান, পোশাকশিল্পে অস্থিরতা দেখা দেওয়ার পর সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে উদ্যোগ নিয়েছে। শ্রমিক-মালিকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কয়েকটি বৈঠকও হয়েছে। শিগগিরই সবার মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এই উদ্যোগ শ্রমিক ও মালিক উভয় পক্ষ মেনে নিয়েছে এবং শ্রমিকেরা কাজে ফিরেছেন বলেও দাবি করেন তিনি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর