Dhaka Mail Logo

জাতীয়

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ এএম

দেশের ইতিহাসে প্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ (বিএনসিইউপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সাইবার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীবের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ও একান্ত সচিব লায়ন মো. শহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক এস আলম ইসরাৎ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন চৌধুরী, কলামিস্ট ড. মারুফ মল্লিক, স্বাধীন গবেষক, রাজনৈতিক বিশ্লেষক প্রমুখ।

এফএ