সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্যবসায়িক রূপান্তরে এআই, সাইবার নিরাপত্তা নিয়ে গ্লোবাল সামিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়িক রূপান্তরে এআই, সাইবার নিরাপত্তা নিয়ে গ্লোবাল সামিট
এআইফোরবিটি গ্লোবাল সামিটে এআই, ইআরপি, ব্যাংকিংসহ বিভিন্ন খাতের নেতৃস্থানীয়রা অংশ নেন

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের এই কালপর্বে ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের এআইকেন্দ্রিক রূপান্তর, প্রস্তুতি, প্রশিক্ষণ, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের (ইআরপি) ভবিষ্যৎ এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট’ অনুষ্ঠিত হয়েছে। 
  
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া এই ভার্চুয়াল সামিটে এআই, ইআরপি, ব্যাংকিংসহ বিভিন্ন খাতের নেতৃস্থানীয়রা অংশ নেন। যা রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শেষ হয়।
 
সম্মেলনে এআইকে শুধু প্রযুক্তি হিসেবে গ্রহণের পরিবর্তে এআইভিত্তিক পূর্ণাঙ্গ ব্যবসায়িক রূপান্তর নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এআই স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স অ্যাডভাইজার সারাহ করনেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক, গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ, আইবিএম সার্টিফায়েড কোয়ান্টাম কম্পিউটিং ডেভেলপার মুজতবা সাত্তার অনন্ত, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মার্ক অনুপম মল্লিক, লিডারশিপ কোচ ড. পিটার কে ইউন, প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি এম এম মাহবুব হাসান, বিজনেস কোচ কামরুল হাসান, মাস্টার সার্টিফায়েড কোচ শবনম মোস্তারি এবং ব্রেইন স্টেশন ২৩-এর সিইও রাইসুল কবির।

সামিটের প্রথম দুই দিন এআইভিত্তিক রূপান্তর, শীর্ষ কর্মকর্তাদের কৌশল, প্রস্তুতি ও ইআরপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। তৃতীয় ও সমাপনী দিনে সাইবার নিরাপত্তা, এআইকেন্দ্রিক প্রস্তুতি ও উৎপাদনশীলতার ওপর জোর দেওয়া হয়। 

 ওই দিন সাইবার সিকিউরিটি ও ডেটা গভর্ন্যান্স নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ও এআই গভর্ন্যান্স বিভাগীয় প্রধান ড. শরীফুল ইসলাম। এরপর ট্রান্সফরমেশন লিডার ড. আরিফ আজাদ কঠোরভাবে নিয়ন্ত্রিত এন্টারপ্রাইজ খাতে প্রকৌশলগত ঝুঁকি নিয়ন্ত্রণ ও এআই ব্যবহারের ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেন।

Cyber1
 
হিউম্যান এআই রেডিনেস নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এআইফোরবিটি গ্লোবালের রেসপনসিবল এআই অ্যাডভাইজার ফ্র্যাঙ্ক লিবার এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ টিনা লিবার।

তৃতীয় দিনে গোলটেবিল আলোচনা হয়, যা সঞ্চালনা করেন এআইফোরবিটি গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট ইমদাদুল ইসলাম। এতে অংশ নেন লিডারশিপ ও লার্নিং আর্কিটেক্ট মোহাম্মদ নুর ই আলম, এডব্লিউএস অ্যালায়েন্সেসের ভিপি মোহাম্মদ জামান, ডিজিটাল ট্রান্সফরমেশন ও এআই কনসালট্যান্ট হাদি ভূঁইয়া, এন্টারপ্রাইজ এআই ও টেক স্ট্র্যাটেজিস্ট মেহেদি হাসান রানা, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন বিশেষজ্ঞ ফারুক আজম আরশাদ, ট্রান্সফরমেশন ও স্ট্র্যাটেজি কনসালট্যান্ট খান ফারহানা, এআই ও ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার আরিফ হোসেন ও প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুসন এম এম মাহবুব হাসান।

Cyber2

এই ওয়েবিনারে স্বয়ংক্রিয় এআই এজেন্ট কীভাবে ক্যাশফ্লোর পূর্বাভাসসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে; সেই বিষয়ে ডেমো দেখান মেটামরফোসিস লিমিটেডের সিইও মোহাম্মদ রুকনুজ্জামান। পরে এআইয়ের মাধ্যমে ওরাকল ইআরপির রূপান্তর নিয়ে কথা বলেন এন্টারপ্রাইজ ওরাকল ইআরপি স্ট্র্যাটেজিস্ট মোহাম্মদ আবদুল আউয়াল মিয়া। 

সমাপনী দিনের শেষ আলোচক হিসেবে এন্টারপ্রাইজ অ্যাজাইল কোচ উবেদা সাউদা পদ্ধতিগত প্রবন্ধ উপস্থাপন করেন। সামিটের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই (https://www.ai4btglobalsummit.com/) ওয়েবসাইটে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর