Dhaka Mail Logo

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২৭ সেপ্টেস্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৭ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল দেয় ইসি।


এমএইচএইচ/এফএ