সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জন্মতারিখ সংশোধনে অনিয়ম: মাঠপর্যায়ে কর্মকর্তাদের কার্যক্রমে নজরদারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

জন্মতারিখ সংশোধনে অনিয়ম: মাঠপর্যায়ে কর্মকর্তাদের কার্যক্রমে নজরদারি
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা আবেদন মাঠপর্যায়ে নিষ্পত্তির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধন বিষয়ক পরিপত্র জারি করা হয়েছে। উক্ত পরিপত্র অনুসারে অনলাইনে যাচাইযোগ্য জেএসসি/মাধ্যমিক/সমমান শিক্ষা সনদ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যতীত) এর ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার নিষ্পত্তি করতে পারবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তাদের অধীনস্থ কর্মকর্তাগণ কর্তৃক সম্পন্নকৃত কার্যক্রম মনিটরিং করবেন এবং দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তি কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তা সংযুক্ত ছকে প্রতিবেদন আকারে পরিচালক (অপারেশন্স) এর ইন্টারনাল অ্যাকাউন্টে প্রেরণ করবেন।

এতে আরও বলা হয়েছে, গত ১৩ আগস্ট  থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ের প্রতিবেদন আগামীকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পরিচালক (অপারেশন্স), এনআইডি উইং এর ইন্টারনাল অ্যাকাউন্টে প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। ধারাবাহিকভাবে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রেরণ করতে হবে।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর