ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় ও অপতথ্য মনিটরিংয়ে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধনের লক্ষ্যে গঠিত আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের সভা আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর/বিভাগ/বাহিনী/সংস্থাগুলো থেকে প্রেরিত ফোকাল পয়েন্ট কর্মকর্তার নামের তালিকায় উল্লিখিত কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
এমএইচএইচ/এআর




