নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ০৩:১০ পিএম
খাাদ্য অধিদফতরে বিভিন্ন পদে চাকরিতে নিয়োগ পরীক্ষায় অন্তত অর্ধশত পরীক্ষার্থীকে কানে ডিভাইসসহ নকল করার অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষা দিতে আসা অনেকের কানে ডিজিটাল ডিভাইস ছিল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, খাদ্য অধিদফতরের উপ-পরিদর্শক পদে পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে প্রত্যেককে কয়েক দিন করে সাজা দিয়েছে। ২৮ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে মোট কতোজন এখনও আমরা নিশ্চিত করে বলতে পারছি না।
একেএস/ক.ম