চাকরি ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩, ০১:০১ পিএম
সম্মানজনক একটি পেশা আবহাওয়াবিদ। একজন আবহাওয়াবিদ আমাদের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানান। গুরুত্বপূর্ণ এই পেশায় যারা নিয়োজিত থাকেন তারা ভূমি, বায়ু ও আবহাওয়া পরিমণ্ডল থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আবহাওয়ার নির্দিষ্ট গতি-প্রকৃতি সম্পর্কে নিয়মিত গবেষণা করেন।
আবহাওয়াবিদের কাজ কী?
একজন আবহাওয়াবিদের কাজ হতে পারে দুই ধরনের। যথা- পূর্বাভাস ও গবেষণা
পূর্বাভাসের কাজের মধ্যে রয়েছে স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সর, রাডার ও আবহাওয়া স্টেশন থেকে তথ্য সংগ্রহ করা। তিনি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বায়ুচাপ, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি বিষয় পরিমাপ করেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন।

এছাড়া বিভিন্ন কম্পিউটার মডেল ব্যবহার করে আবহাওয়ার গতি-প্রকৃতি সম্পর্কে পূর্বাভাস দেওয়া একজন আবহাওয়াবিদের কাজ। পূর্বাভাসের কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন গাণিতিক ও কম্পিউটার মডেল তৈরি করা বা আগের মডেলের উন্নয়ন ঘটানোও তার কাজের অন্তর্গত। তিনি জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করেন এবং রেকর্ড রাখেন।
আরও পড়ুন- যেভাবে খুঁজে নেওয়া হয় দক্ষ কর্মী আবহাওয়াবিদের চাকরি কোথায়?
একজন আবহাওয়াবিদের চাকরি হতে পারে সরকারি প্রতিষ্ঠানে। এই যেমন- বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করে এমন বেসরকারি প্রতিষ্ঠানেও তিনি চাকরি করতে পারেন। আবার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ রয়েছে, এমন প্রতিষ্ঠানেও আবহাওয়াবিদ কাজ করেন। যেমন: রেডিও-টেলিভিশন চ্যানেল।
আবহাওয়াবিদের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
আবহাওয়াবিদ হতে হলে বেশ কিছু যোগ্যতা থাকতে হয়। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা দক্ষতা ইত্যাদি।

পড়াশোনা কী?
বাংলাদেশে সরাসরি আবহাওয়াবিজ্ঞানে পড়াশোনা করার সুযোগ খুব সীমিত। সাধারণত পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত ও পরিসংখ্যানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার উপর উচ্চতর শিক্ষা নিয়ে আবহাওয়াবিদ হিসাবে কাজ করতে পারবেন।
বয়স: প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের নির্দিষ্ট সীমা নির্ধারিত হয়। তবে সাধারণত বয়স কমপক্ষে ২৫ বছর হতে হয়।
অভিজ্ঞতা: প্রতিষ্ঠানসাপেক্ষে অভিজ্ঞতার সীমা নির্ধারিত হয়।

আবহাওয়াবিদের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
আবহাওয়াবিদ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু দক্ষতা বা জ্ঞান থাকা জরুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
গাণিতিক দক্ষতা
সমস্যা সমাধানের ক্ষমতা
আবহাওয়া স্টেশনে ব্যবহৃত প্রযুক্তির ভালো ব্যবহার জানা
আবহাওয়া, জলবায়ু ও পরিবেশ সম্পর্কে ভালো টেকনিক্যাল জ্ঞান থাকা
আরও পড়ুন- এক প্রতিষ্ঠানে কতদিন চাকরি করা উচিত? গভীর মনোযোগের সাথে নির্ভুল কাজ করা
বৈজ্ঞানিক ও গবেষণাধর্মী প্রবন্ধ লেখার ক্ষমতা
দলগতভাবে কাজ করার ক্ষমতা
যোগাযোগের দক্ষতা
আবহাওয়াবিজ্ঞান কোথায় পড়বেন?
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিওরোলজি বিভাগের অধীনে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া বিভাগে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়। তাছাড়া পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত ও পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ওশান সায়েন্স ইত্যাদি বিষয়ে পড়েও আবহাওয়াবিদ বা মিটিওরোলজিস্ট হওয়া সম্ভব। তবে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আপনাকে দেশের বাইরে পড়াশোনা করতে হবে।

আবহাওয়াবিদের বেতন কত?
প্রাথমিক পর্যায়ে এই পেশায় ২০,০০০ টাকা থেকে মাসিক বেতন শুরু হতে পারে। প্রতিষ্ঠান, কাজের ধরন ও অভিজ্ঞতার ভিত্তিতে আরও বেশি আয়ের সুযোগ রয়েছে।
আবহাওয়াবিদের ক্যারিয়ার কেমন হতে পারে?
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে এন্ট্রি লেভেলে সাধারণত সহকারী আবহাওয়াবিদ নিয়োগ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের পর ধীরে ধীরে সিনিয়র পদে উন্নীত হবেন।
ইচ্ছা ও যোগ্যতা থাকলে একজন আবহাওয়াবিদ হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন আপনি।
এনএম