বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

এক প্রতিষ্ঠানে কতদিন চাকরি করা উচিত?

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

এক প্রতিষ্ঠানে কতদিন চাকরি করা উচিত?

নিয়োগদাতারা মনে করেন একজন কর্মী দীর্ঘদিন প্রতিষ্ঠানে থাকলে ভালো। অন্যদিকে কর্মীরা নিত্যনতুন সুযোগ বা অফারের অপেক্ষায় থাকেন। ভালো অফার পেলে চাকরি বদলান। কেউ কেউ এত ঘন ঘন চাকরি বদলান যে, তার ক্যারিয়ারের স্থায়ীত্ব বলতে কিছুই থাকে না। যা নিয়োগদাতারা পছন্দ করেন না। প্রশ্ন উঠেছে এক প্রতিষ্ঠানে কত দিন চাকরি করা উচিত? 

একটা চাকরিতে কমপক্ষে কতদিন থাকা উচিত?


বিজ্ঞাপন


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী ছড়ানোর পর থেকে কর্মক্ষেত্রে নমনীয়তা এসেছে। অফিসে গিয়ে কাজ করার চেয়ে এখন অনেকেই বাসায় বসে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

JOBক্যারিয়ার বিশেষজ্ঞরা বলছেন, একজন কর্মীকে একটি প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছর চাকরি করা উচিত। এই এক বছরে যত ভালোই অফার আসুক না কেনো তার চাকরি বদলানোর উচিত নয়। 

কতদিন পর চাকরি বদলানো উচিত?

চাকরিদাতারা মনে করেন একজন কর্মী যদি দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তবে প্রতিষ্ঠানের জন্য ভালো। কোনও প্রতিষ্ঠানে দীর্ঘসময় কাজ করার অর্থ তিনি দক্ষতা অর্জন করার জন্য বেশি সময় পেলেন।


বিজ্ঞাপন


পৃথিবীতে কাজের জগতে যেখানে ব্যাপক পরিবর্তন এসেছে সেখানে কি এখনও চাকরিতে কমপক্ষে এক বছর থাকতেই হবে এমন নিয়ম মেনে চলতে হবে? অথচ, এটাই এতদিন ছিল অলিখিত নিয়ম। নিয়মটা এতদিন ছিল, চাকরি যদি ভালো নাও লাগে তা হলেও অন্তত এক বছর থাকতেই হবে।

কিন্তু এই যে অতিমারির কারণে কাজের জায়গায় এত নানা পরিবর্তন এসেছে, এর পরেও কি ওই পুরোনো নিয়মই বহাল থাকবে?

বিশেষজ্ঞরা বলছেন, থাকবে। কারণ, চাকরিদাতারা মনে করেন যে কর্মী অন্তত এক বছর সংস্থায় থাকেন তারা, যারা থাকেন না তাদের তুলনায় সংস্থার পক্ষে বেশি লাভজনক। আর কর্মীদের পক্ষে কোনও সংস্থায় এক বছর থাকার অর্থ হলো তিনি দক্ষতা অর্জন করার জন্য বেশি সময় পেলেন, যেটা এক কোয়ার্টারে পাওয়া সম্ভব ছিল না।

কিন্তু, অতিমারির দৌলতে অনেক বেশি নমনীয়তা এসেছে কাজের জায়গায়। বিশেষজ্ঞদের মত হলো, যদি যেতেই হয় তাহলে চলে যাওয়ার একটা জবরদস্ত কারণ দেখাতে পারলে ভালো হয়।

এক বছর থাকার যে নিয়ম, সেটা তৈরির পিছনে একটা ব্যবহারিক দিক রয়েছে। একটা চাকরিতে 'ইউজড টু' বা অভ্যস্ত হওয়াটা জরুরি। সেটা হতে কিছুটা সময় লাগে। কাজে অন্তত একটা বছর থাকলে বোঝা যায় কাজটা কেমন, কে কে আছে সঙ্গে আর ডিপার্টমেন্টটাই বা কেমন?

jobএক বছর সময় একজন কর্মী সম্পর্কে সংস্থায় একটা জোরদার প্রভাব এনে দিতে পারে। এছাড়াও সে নিজেও অন্তত একটা দক্ষতা অর্জন করতে পারে। আর পরের চাকরির সাক্ষাৎকারে সে বলতে পারবে তার একটা কাজের অভিজ্ঞতা আছে এবং এক ধরনের দক্ষতাও তার আছে। এই এক বছরের অভিজ্ঞতা তাকে নিজের সম্পর্কে এতটা কথা বলতে সাহায্য করবে'।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের আধ্যাপক মাইকেল স্মেট খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরি নেওয়ার প্রসঙ্গে। তিনি বলেছেন, 'কেন নতুন চাকরি আপনার নিশ্চিত গন্তব্য, পুরোনো চাকরি থেকে পালিয়ে যাওয়ার ফন্দি নয়, এটা আপনাকে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে'।

তিনি আরও বলেন, 'প্রত্যেক চাকরিদাতাই চান কর্মীর উপর তাঁরা বিনিয়োগ করবেন তারা অবশ্যই যেন সংস্থায় থাকেন এবং সংস্থার উন্নতি এবং বৃদ্ধির পাশাপশি সেই কর্মীর নিজেদেরও যেন উন্নতি হয়'।

তাই একটি প্রতিষ্ঠানে যোগ দিলে কমপক্ষে এক বছর চাকরি করা উচিত। এর মধ্যে যতই ভালো অফার আসুক না কোনো, তাকে টিকে থাকতে হবে। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর