Dhaka Mail Logo

বিনোদন

‘পাঠান’র এই ভুলগুলো আপনার চোখ এড়িয়ে গেছে

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ এএম

সামাজিক মাধ্যমে চোখ রাখলেই শুধু ‘পাঠান’ ঝড়। এই ছবির মাধ্যমে চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। প্রথম দিনে ধুমধাম করে স্বাগত জানিয়েছেন সিনেমাপ্রেমীরা। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে শোয়ের সংখ্যা। কিং খানের সিনেমা বলেই মুগ্ধতা নিয়ে দেখেছেন অনুরাগীরা। কিন্তু তাদের চোখ এড়িয়ে গেছে কিছু ভুল।

আদ্যোপান্ত অ্যাকশন ঘরানার ছবি ‘পাঠান’। খলনায়কের ভূমিকায় দেখা গেছে জন আব্রাহামকে। একটি দৃশ্যে দেখা যায়, বাসের উপরে অ্যাকশনে ব্যস্ত জন ও শাহরুখ। সেখানে প্রথম জনের থেকে উচ্চতা কম দেখানো হয়েছে শাহরুখের। অথচ পরের দৃশ্যেই দুজনের উচ্চতা সমান হয়ে যায়।

Pathan

ওই অ্যাকশন দৃশ্যেই রয়েছে আরও একটি বড় ভুল। জন-শাহরুখ মুখোমুখি দাঁড়িয়ে থাকার সময়ে কিং খানের চুল ছোট দেখানো হয়েছে। কিন্তু পরক্ষণেই চুল বড় হয়ে ঘাড় ছুঁয়ে ফেলেছে শাহরুখের। অপর দৃশ্যে একটি ট্যাঙ্কারের উপর দিয়ে বাইক উড়িয়ে যাওয়ার সময়ে ট্যাঙ্কারের ভেতরে বোমা ফেলতে দেখা যায় কিং খানকে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে যে, তার কাছে হঠাৎ বোমা এল কী করে? উপরন্তু একটি বোমা ফেলে দেওয়ার পরেও তিনটি বোমা থাকে কীভাবে শাহরুখের বাইকে? ছবি দেখে এই প্রশ্নগুলোই উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর
‘পাঠান’-এর শো বাতিল
‘পাঠান’ দেখতে শোয়ের সব টিকিট কিনে নিয়েছেন এক ব্যবসায়ী
অনলাইনে ফাঁস ‘পাঠান’

হিন্দি, তেলুগু ও তামিল—তিন ভাষায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। হিন্দি বলয়ের পাশাপাশি দক্ষিণ ভারতেও চোখে পড়ছে শাহরুখ ক‍ারিশমা। হায়দারাবাদের একটি প্রেক্ষাগৃহের বাইরে ঢোল বাজিয়ে নাচতে দেখা যায় কিং খান ভক্তদের। পুণেতে বাজি ফাটিয়ে সেলিব্রেট করা হয় বাদশার কামব‍্যাক।

Pathan

কলকাতায় সকাল ৭টার আগের শো হাউজফুল চলেছে। ইতিমধ‍্যেই বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ‘ঝুমে যো পাঠান’-এর তালে সিনেমা হলের ভেতরেই নাচ জুড়ে দিয়েছেন দর্শকরা। অনেক জায়গায় কেক কেটে সেলিব্রেট করা হয়েছে পাঠান রিলিজ।

/আরএসও