রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অনলাইনে ফাঁস ‘পাঠান’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

অনলাইনে ফাঁস ‘পাঠান’

ভারতসহ পৃথিবীর এক শ দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমা। চার বছর পর এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তাই স্বাভাবিকভাবেই এটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা আকাশচুম্বী। আজ ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য শীতের কুয়াশা ঠেলে সিনেমা হলের সামনে ভিড় করছেন তারা। 

তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে নাকি অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। তা-ও আবার এইচডি। করা যাচ্ছে ডাউনলোডও।

এ সম্পর্কিত আরও খবর
আপাতত বাংলাদেশে মুক্তি পাছে না ‘পাঠান’
দেশে ‘পাঠান’ মুক্তিতে সমস্যা দেখছেন না কাজী হায়াৎ
ভারতের বাইরে অগ্রিম টিকিট বুকিংয়ে ‘পাঠান’র বাজিমাত

কেবল হিন্দি ভাষায় নয়, ‘পাঠান’র তামিল-তেলুগু সংস্করণও নাকি দেখা যাচ্ছে অনলাইনে। কয়েকটি ওয়েব সাইট অনলাইন স্ট্রিমিং শুরু করে দিয়েছে।  

অনলাইনে সিনেমা ফাঁস হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সেজন্য তারা আইনের পথে হাঁটতে চলেছেন। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।

এর আগে ছবির ‘বেশরম রঙ’ গান প্রকাশের পর হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনেন কট্টরপন্থী হিন্দু নেতারা। হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশাহকে। ক্রমাগত বিতর্কের মুখে ভারতীয় সেন্সরবোর্ড ছবির ১০টি দৃশ্যে কাঁচি চালায়। তারপর মুক্তি পায় সিনেমাটি।                                                                                      

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর