Dhaka Mail Logo

বিনোদন

অসুস্থ দক্ষিণি তারকা কমল হাসান

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর ২০২২, ১১:০০ এএম

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। সঙ্গে সঙ্গে তাকে গতকাল বুধবার (২৩ নভেম্বর) চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে (এসআরএমসি) ভর্তি করা হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী কমলের তেমন কিছু হয়নি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নাকি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তার সামান্য জ্বর ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই তার চিকিৎসা শুরু করা হয়। অভিনেতাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কমলকে আগামী দু-একদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সম্প্রতি, তিনি হায়দরাবাদের খ্যাতনামা পরিচালক কে. বিশ্বনাথের সাথে দেখা করেছেন, দুজনের সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল।

>>> আরও পড়ুন: হাসপাতালে দীলিপ কুমারের বোন ফরিদা খান
>>> আরও পড়ুন: মেয়েকে কি নায়িকা বানাতে চান আলিয়া
>>> আরও পড়ুন: ৫২ বছর বয়সে বাবা হতে চলেছেন এই অভিনেতা

অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে প্রাথমিকভাবে উদ্বেগ ছড়ালেও পরে খবর সামনে আসে তেমন কিছু হয়নি কমাল হাসানের। যদিও বাবার শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী শ্রুতি হাসান।

দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কমল হাসান। পাশাপাশি দক্ষিণি দুনিয়ায় তার দাপট ভক্তমহলে সর্বদাই তুঙ্গে।চলতি বছরে কমল হাসানের সুপারহিট ছবি ‘বিক্রম’ মুক্তি পেয়েছে। যেখানে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন কমল। ২০২৫ সালে এই ছবির সিক্যুয়েল ‘বিক্রম-টু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে শুধু দক্ষিণে নয়, বরং বলিউডে এবং টলিউডেও সমানভাবে জনপ্রিয় তিনি।

/আরএসও