শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

৫২ বছর বয়সে বাবা হতে চলেছেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

৫২ বছর বয়সে বাবা হতে চলেছেন এই অভিনেতা

জীবনের অর্ধেক বেলা পাড় করে এসেছেন মনোজ তিওয়ারি। ৫২ বছর বয়সী এ অভিনেতা ও গায়কের সূর্য ক্রমেই ঢলে পড়ছে সাঁঝবেলার দিকে। এমন সময় খবর এসেছে, এ বয়সে বাবা হতে চলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সুরভির সাধ অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে এ খবর জানিয়েছেন মনোজ। ভিডিওতে দেখা গেছে, বেশ জমকালো আয়োজন করেছিলেন স্ত্রীর সাধ অনুষ্ঠান উপলক্ষে। এতে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও উপস্থিত ছিলেন। এ ভিডিওর ক্যাপশনে মনোজ লিখেছেন, ‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।’


বিজ্ঞাপন


এর মাধ্যমে তৃতীয়বার বাবা হতে চলেছেন মনোজ। সুরভি তার দ্বিতীয় স্ত্রী । ২০২০ সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। সুরভি দ্বিতীয়বার মা হতে চলেছেন এবার।

২০১৪ সালে ‘দেবরা ভেল দিওয়ানা’ মনোজ অভিনীত মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা। এর আগে ২০১০ সালে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাকে।

অভিনয়ের সঙ্গে আজকাল তেমন ওঠবসা নেই মনোজের। তার চেয়ে তিনি বেশি সময় দিচ্ছেন রাজনীতির মাঠে। বিজেপি শিবিরে সক্রিয় মনোজ।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর