Dhaka Mail Logo

বিনোদন

প্রাক্তন প্রেমিকের হাত ধরে গেলেন নায়িকা, একা ফিরলেন স্বামী

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

গেল ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত নতুন সিনেমা ‘দেশু৭’। ছবি মুক্তির পর থেকে দুজনকে ঘিরে দান বাঁধছে নানা গুঞ্জন। এরই মধ্যে ‘দেশু৭’ -এর বিশেষ প্রদর্শনী শেষে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে নয়, শুভশ্রীকে দেবের হাত ধরে সিনেমা হল ছাড়তে দেখা যায়। আর রাজ একাই প্রেক্ষাগৃহ ত্যাগ করেন। এ ঘটনা পুনরায় তারকা জুটির পুরনো প্রেমের সম্পর্ক উসকে দিয়েছে। 

ছবিটির বিশেষ প্রদর্শনীতে দেব ও শুভশ্রীকে এক রঙা ম্যাচিং পোশাকে দেখা যায়। দুজনেই পরে এসেছিলেন নস্যি রঙের পোশাক। অন্যদিকে রাজ চক্রবর্তীর পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও প্যান্ট। প্রদর্শনীতে শুভশ্রী ও রাজ আলাদাভাবে প্রেক্ষাগৃহে আসেন। পুরো সিনেমা শেষ করে রাজ একা একাই বেরিয়ে যান। অন্যদিকে সিনেমা শেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেবের সঙ্গে মঞ্চে ওঠেন শুভশ্রী। পরবর্তীতে দেবের সঙ্গে হাসিমুখে প্রেক্ষাগৃহ ত্যাগ করেন অভিনেত্রী।

প্রদর্শনী শেষে রাজ সাংবাদিকদের মুখোমুখি না হলেও দেব ও শুভশ্রী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সিনেমাটি তৈরিতে রাজের অবদানের প্রশংসা করে সাংবাদিকদের শুভশ্রী বলেন, ‘ছবিটি রাজের কেমন লেগেছে তা এখনও জানার সুযোগ হয়নি। ও চলে যাওয়ার পর প্রমোশনাল কাজে ব্যস্ত ছিলাম। তাই ওঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমি বাড়ি ফিরে জানতে চাইব সিনেমাটি রাজের ঠিক কেমন লেগেছে।’

শহরের রাস্তায় রক্তাক্ত দেব-শুভশ্রী!

ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমাদের কাজের জায়গায় শতভাগ নিখুঁত। ট্রোল বা ব্যক্তিগত সম্পর্ক ঘিরে যে নেতিবাচক আলোচনা তৈরি হচ্ছে, তা নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা পুরো মনোযোগ কাজের ওপরই রাখতে চাই।’

দেবও রাজের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই রাজ ছবিটির সঙ্গে ছিলেন, সাপোর্ট করেছেন। তা নাহলে ছবিটি শেষ করা সম্ভব হতো না। দেব আরও উল্লেখ করেন, কমার্শিয়াল ধারার চলচ্চিত্রে রাজ চক্রবর্তী একটি বড় নাম। এমন ছবি তৈরি করতে কতটা কষ্ট হয় তা রাজের চেয়ে ভালো কেউ বুঝবেন না।’

‘দেশু-৭’ পরিচালনা করেছেন দেব নিজেই। এতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার ও অপরাজিতা আড্ড্য প্রমুখ। 

ইএইচ/