মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শুভশ্রীর বিয়ের আগের দিনও কথা হয়েছে, তারপর ব্লক: দেব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

শুভশ্রীর বিয়ের আগের দিনও কথা হয়েছে, তারপর ব্লক: দেব

একটা সময় রূপালী পর্দা দুলে উঠত দেব-শুভশ্রীর রসায়নে। দুজনে এক হয়ে উপহার দিয়েছেন একগুচ্ছ জনপ্রিয় সিনেমা। পর্দার পেছনেও জমেছিল তাদের রসায়ন। সময়ের সঙ্গে সেই সম্পর্কের পথ আলাদা হয়ে যায়। দুজনেই নিজেদের মতো করে জীবন গড়েছে। শুভশ্রী পেতেছেন নতুন সংসার। 

প্রায় এক যুগ পর নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে হাজির হচ্ছেন দেব-শুভশ্রী। ছবি মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে অতীতের এবং বর্তমান সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন দেব। তিনি বলেন, ‘শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি! রাজের সঙ্গে ওর বিয়ের আগের দিন পর্যন্তও আমাদের ফোনে কথা হয়েছে। তারপর একে অপরকে ব্লক করে দেই।’

দেব আরও বলেন, ‘আমরা দুজনেই চেয়েছিলাম পুরনো সম্পর্ক পেছনে ফেলে  সুন্দরভাবে জীবনে এগোতে। তাই পারস্পরিক সম্মতিতে আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো আর ব্লক করে দিয়েছিলাম। সম্পর্কের ইতি টানলেনও আমরা চাইনি একে অপরের প্রতি কোনো তিক্ততা থাকুক। আমরা বুঝেছিলাম, নিজেদের নতুন জীবনকে সম্মান করতে হলে অতীত থেকে একটু দূরত্ব রাখতে হবে।’

devdd-ezgif.com-webp-to-jpg-converter
ফাইল ছবি

বর্তমানে দুজনের জীবন সম্পূর্ণ আলাদা খাতে বইছে। শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। অন্যদিকে দেবের জীবনে এসেছে রুক্মিণী মৈত্র। অভিনেতার ভাষ্য, ‘আজ তো পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। শুভশ্রী রাজের সঙ্গে সংসার গোছাল। আর আমার জীবনে রুক্মিণী আছে। দুজনের জীবনে নতুন অধ্যায় চলছে। 

প্রায় এক দশক পর আবার একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দেব-শুভশ্রী। প্রত্যাবর্তনের নেপথ্যে দুজনের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন দেব। অভিনেতার কথায়, ‘আমরা আবার একসঙ্গে পর্দায় ফিরছি, এটার পেছনে আরও দুজন মানুষের অনেক বড় ভূমিকা রয়েছে। রাজ আর রুক্মিণীর মতো মানুষ পাশে ছিল বলে এটা সম্ভব হয়েছে। ওদের বিশ্বাস আর সাপোর্ট না থাকলে পুরনো সম্পর্কের দুজনকে আবার ক্যামেরার সামনে নিয়ে আসা মোটেও সহজ হতো না।’

শুভশ্রী-দেব জুটি ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার। ‘ধূমকেতু’তে শেষবারের মতো এক হয়েছিলেন তারা। এটি প্রযোজনা করেছেন রানা সরকার। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর