‘ধূমকেতু’ দিয়ে শুধু দর্শকদের আবেগে ভাসাননি দেব-শুভশ্রী। পুরনো বিচ্ছেদের যন্ত্রণা ভুলে কাছে এসেছেন দুজনেই। এবার ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল অভিনেত্রীকে। সেইসঙ্গে শুভ দিলেন এক বার্তা।
_20260804_151044508.jpg)
দেবের সঙ্গে ঘনিষ্ঠ ছবিগুলো শুভশ্রী গাঙ্গুলীর অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করা হয়েছে। শুভকে দেবের কোলে বসে থাকতে দেখা গেছে। প্রতিটি ছবিতে হাস্যোজ্জ্বল তারা। কোনোটায় ঠেকিয়েছেন কপালে কপাল। কোনোটায় মেতেছেন খুনসুটিতে। কখনও দেবের কোলছাড়া হননি অভিনেত্রী। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে কোনো থিয়েটারে তোলা।

‘ধূমকেতু’ দিয়ে ক্যাপশন শুরু করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘এক বছর আগে বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ধূমকেতুর ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না— এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট।’

এরপর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা হয়েছে, ‘এই অসাধারণ দিনটিকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর দেশুর (দেব-শুভশ্রী) প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্যও অসংখ্য ধন্যবাদ।’

অনুরাগীদের পাশে থাকার আহ্বান জানিয়ে শুভ লিখেছেন, ‘এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেব না। প্রতিশ্রুতি রইল, আপনাদের নিরাশ করব না!’

ক্যাপশন থেকে এটা স্পষ্ট যে, বিরতির পর দেব-শুভশ্রীর নতুন যাত্রা নিয়েই কথা বলেছেন অভিনেত্রী। তবে সেজন্য দেবের কোলে বসতে হবে— বিষয়টি মানতে পারছেন না নেটিজেনদের অনেকে। একজন লিখেছেন, ‘তাই বলে এভাবে।’ অন্য একজন লিখেছেন, ‘এটা কোন কথা! কোলে উঠে বসে আছে।’ ছবিগুলো দেখে রুক্সিনীর প্রতিক্রিয়াও কল্পনায় এঁকে কেউ লেখেন, ‘রুক্মিণী দেখলে তো হার্ট অ্যাটাক করবে।’

আসছে পূজায় মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর সপ্তম ছবি। প্রচারের সময় 'দেশু ৭' নাম দিয়েছিলেন তারা। ছবির মহরতে জানিয়েছেন এটাই হবে ছবির নাম। জোরকদমে চলছে শুটিং। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য। এ ছবি দিয়ে পরিচালনায় নাম লিখিয়েছেন দেব।
আরআর




