সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেবের কাছাকাছি হতেই স্বামী রাজের সঙ্গে ছন্দপতন শুভশ্রীর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

দেবের কাছাকাছি হতেই স্বামী রাজের সঙ্গে ছন্দপতন শুভশ্রীর! 

বহুদিনের মান-অভিমান ভেঙে পর্দায় এক হয়েছেন দেব-শুভশ্রী। গুঞ্জন উঠেছে তাতেই নাকি পুরনো ঘনিষ্ঠতা মাথাচাড়া দিয়েছে তাদের। ফলে সম্পর্কে ছন্দপতন শুভশ্রী ও রাজ চক্রবর্তীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুভ-রাজের দাম্পত্য টানাপোড়েনের গুঞ্জন আরও উসকে দিয়েছে পুরুষতান্ত্রিকতা নিয়ে শুভশ্রীর সরবতা এবং রাজের নীরবতা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিততে পুরুষতান্ত্রিকতা নিয়ে একটি বিস্ফোরক উক্তি শেয়ার করেছেন শুভ।

sree_20250816_144636703

সেখানে লেখা, ‘পুরুষেরা যখন নিজেদের সন্তানদের দেখাশোনা করে, তখন সমাজ তাদের প্রশংসা করে। অথচ একজন নারী যদি সন্তানকে বেবিসিটারের কাছে রেখে (কাজে) যান, তখন সমাজ তাঁকে কাঠগড়ায় দাঁড় করায়। পুরুষতন্ত্র কেবল নারীদেরই ঠকায়নি, এটি পুরুষদের দায়িত্ব নেওয়ার বোধটুকুর প্রতিও এলার্জিক করে তুলেছে।’ 

এদিকে স্ত্রীর সব পোস্টে লাইক দিয়ে পাশে থাকলেও এবার আর সেরকম দেখা যায়নি। পুরুষতান্ত্রিকতা সম্পর্কিত পোস্টে রিয়্যাকশন দেননি রাজ। এরপরই নেটিজেনদের কৌতূহল তবে কি সম্পর্ক তলানিতে? সন্তান লালন-পালন বা কাজের দায়িত্ব ভাগাভাগি করা নিয়ে কোনো বিভেদ? সেজন্যই সোশ্যাল হ্যান্ডেলে স্বামীকে খোঁচালেন নায়িকা? এটি কি দেবের কাছাকাছি আসার ফলাফল? 

raj-20230222092701

এসব প্রশ্নের কোনো উত্তর দেননি শুভ-রাজ। তাদের ঘনিষ্ঠজনদের মতে, দুজনের ভেতর কোনো ধরণের দাম্পত্য কলহ নেই। দেবের সঙ্গে স্ত্রীর জুটি নিয়েও ঈর্ষান্বিত নন রাজ। বরং সহায়ক ভূমিকা রাখছেন। সামজিক মাধ্যমে নীরবতার কারণ রাজনীতির মাঠে কোণঠাসা হওয়ার প্রভাব। ভোটে হারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেই নির্মাতা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর