images

বিনোদন

রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড, অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

টালিউড অভিনেতা রাহুলের মৃত্যুকে কেন্দ্র শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ডাক দিয়েছে সংগঠনগুলো। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার বিকেলে রাস্তায় নেমে প্রতিবাদ জানান টালিপাড়ার একঝাঁক তারকা। এরপরই প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় মামলা করেন। একই সঙ্গে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়। এই ঘটনার রেশ ধরে রবিবার (৫ এপ্রিল) বিকেলে ফের একজোট হন শিল্পীরা। এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তীসহ আরও অনেকে।

রাহুলের মৃত্যু, কড়া পদক্ষেপ প্রসেনজিতের

মামলা করলেন রাহুলের স্ত্রী, অভিযুক্ত যে ৫ জন

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘রাহুলের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তবে এখন সবচেয়ে জরুরি আমাদের সবার নিরাপত্তা। তাই অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি জানান, আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান এবং অন্য কলাকুশলীদের সম্মিলিত সিদ্ধান্তেই এই কর্মবিরতি শুরু হচ্ছে।

1774792191015

নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘নিরাপত্তার জন্য এবং আমাদের সবার জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হল। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা শুটিংয়ে বেরোচ্ছি। কিন্তু ফিরতে পারব কি না বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।’

রাহুলের মৃত্যুর আগ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন অভিনেতার গাড়ি চালক

রাহুলের মৃত্যুতে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, ‘শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রয়োজনে প্রায়ই নদী, সমুদ্র কিংবা পাহাড়ের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হয়। তাঁর ভাষায়, ‘সবাই জীবন ঝুঁকি নিয়েই কাজ করেন। কিন্তু নিরাপত্তার দায় কেউ নিচ্ছে না।’

rahul-priyanka

প্রসেনজিৎ চট্টোপাধ্যাযয়ের দাবি, শুটিংয়ের সময় সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এদিকে, প্রতিটি শুটিং সেটে অ্যাম্বুল্যান্স রাখার দাবিও জোরালো হয়ে উঠেছে। রাহুলের মৃত্যুকে সামনে রেখে শিল্পীরা স্পষ্ট করে জানিয়েছেন, এবার শুধু বিচার নয়, কাজের ক্ষেত্রে নিজেদের জীবনের গ্যারান্টি বা নিরাপত্তাও নিশ্চিত করতে চান তাঁরা।

'চিরদিনই তুমি যে আমার' সিনেমার নায়ক-গায়কের মৃত্যু হলো পানিতে ডুবে

রাহুলের মৃত্যুতে স্তব্ধ 'চিরদিনই তুমি যে আমার' পরিচালক রাজ

সহকর্মীকে হারানোর বেদনা নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রাহুল আমাদের ছেড়ে চলে গেল। ওর জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। ওর মৃত্যু আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, আমরা কি আদৌ নিরাপদ?’

ইএইচ/