সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

রাহুলের মৃত্যুতে স্তব্ধ ‘চিরদিনই তুমি যে আমার’ পরিচালক রাজ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

রাহুলের মৃত্যুতে স্তব্ধ ‘চিরদিনই তুমি যে আমার’ পরিচালক রাজ 

২০০৮ সালের মুক্তি পায় ‘চিরদিনই তুমি যে আমার’। এতে পাগল প্রেমিক কৃষ্ণ চরিত্রে দেখা যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। রাহুল-প্রিয়াঙ্কার এই জুটি নিজ হাতে গড়েছিলেন ছবির পরিচালক রাজ চক্রবর্তী। 

পরে বাস্তবেও একে অন্যের মনে ডুব দেন রাহুল-প্রিয়াঙ্কা। বছর দুয়েক চুটিয়ে প্রেম করে ২০১০ সালে বসেন বিয়ের পিঁড়িতে। মাঝে বিচ্ছেদ হলেও সন্তানের টানে ফের এক হন রিল থেকে থেকে রিয়েল লাইফে ঘর বাঁধা রাজের রাহুল-প্রিয়াঙ্কা। 

priyanka

এবার আর কোনো টান বেঁধে রাখতে পারল না। গতকাল রোববার প্রিয়াঙ্কাকে একা করে রাহুল চলে গেলেন না ফেরার দেশে। পানিতে ডুবে ভবলীলা সাঙ্গ হলো এ টলিউড অভিনেতার। নিজের প্রথম সিনেমার নায়কের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ রাজ। 

শুরুতে বিশ্বাস হয়নি । প্রিয়াঙ্কাকে ফোন করতেও ইতস্তত বোধ করছিলেন। পরে স্ত্রী শুভশ্রীর থেকে নিশ্চিত হন। রাজের কথায়, ‘এখনও মনে হচ্ছে খবরটা ভুল। আমাদের প্রথম ছবি একসঙ্গে। ১৮ বছর হয়ে গেছে সেই ছবির। ও মঞ্চেও ভালো কাজ করেছে। ভালো লেখালিখি করত। খুব গুণী ছেলে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। ওর পরিবারেরও বড় ক্ষতি।’

342e09d2d5dfd694629e6f2e80b308c2-69c939cee20c3

রাজের হাত ধরে সিনেমার ক্যারিয়ার শুরু হলেও পরে সম্পর্কটা মধুর ছিল না। দুজনের মধ্যে হয়েছিল বিতর্ক। রাজের ‘আবার প্রলয়’কে হিন্দি ছবির অনুকরণ দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন রাহুল। তবে সেসব মনে রাখেননি পরিচালক।

বলেন, ‘এই দুঃসংবাদ পাওয়ার পর আমার মাথাতেই আসেনি যে আমার সঙ্গে কী হয়েছিল। আর সত্যিই আমার মনে নেই, আদৌ কিছু হয়েছিল কি না। ছেলেটাই আর রইল না। আমরা চাইলেও আর ওর সঙ্গে কথা বলতে পারব না। চাইলেও আর ওর অভিনয় দেখতে পারব না।’

rahul

গতকাল ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর