রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

মামলা করলেন রাহুলের স্ত্রী, অভিযুক্ত যে ৫ জন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

মামলা করলেন রাহুলের স্ত্রী, অভিযুক্ত যে ৫ জন 

গেল ২৯ মার্চ শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই চর্চায় ছিল বিষয়টি। পরে প্রযোজনা সংস্থার অনিয়মের বিষয়টি সামনে। মৃত রাহুলের সহকর্মী ও পরিবারের মনে দানা বাঁধে ক্ষোভ। তারই পরিপ্রেক্ষিতে থানায় মামলা ঠুকলেন রাহুলপত্নি প্রিয়াঙ্কা সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তালসারি থানায় অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা। দেশটির ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন


মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা। তারা হলেন । ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

অভিযোগে বলা হয়েছে, তালসারিতে শুটিংয়ের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি। এদিকে স্বামীর মৃত্যুর ৫ দিন পর মামলা করলেন প্রিয়াঙ্কা। বিলম্বের ব্যাখ্যাও দিয়েছেন।

তিনি বলেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিক ভাবে বড় ধাক্কা পেয়েছি। কারণ, আমি ভাবতেই পারিনি আমি সত্যি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।”


বিজ্ঞাপন


রাহুলের মৃত্যুতে আরও একটি মামলা করা হয়েছে আর্টিস্ট ফোরাম থেকে। শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারির সমুদ্রে অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়।

২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর