Dhaka Mail Logo

সারাদেশ

গুড়ের ঐতিহ্য রক্ষায় নাটোরে প্রথমবার গুড় উৎসব

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ এএম

খেজুরের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করতে নাটোরে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী 'গুড় উৎসব' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশন।

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গুড় উৎসব।
নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গুড় উৎসব।

নিরাপদ গুড় কীভাবে বক্তাদের কাছে পৌঁছানো যায়, সে লক্ষ্যে গুড় উৎপাদন ও বিপরণকারীদের নিয়ে সকাল থেকে শুরু হয় নাটোরে গুড় উৎসব। 

গুড় উৎসব সম্মেলনে যোগ দিয়েছেন সারাদেশের প্রায় ৭০০ জন উদ্যোক্তা, উৎপাদনকারী ও বিতরণকারী সংশ্লিষ্টরা। 

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গুড় উৎসব।
নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গুড় উৎসব।

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার জানান, ‘এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা হবে। ’

 ‘পাশাপাশি এই উৎসবে ঐতিহ্যবাহী গুড় ও অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের পরিবেশ তৈরি করা। সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়’, বলেন তিনি।

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গুড় উৎসব।
নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গুড় উৎসব।

নাটোরে প্রথম এই গুড় উৎসবে বিভিন্ন রকমের গুড় ও মিষ্টান্নসহ ১৬ স্টল প্রদর্শিত হয়। 

প্রতিনিধি/এএম