শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে তিন কলেজে পাস করেনি কেউ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে তিন কলেজে পাস করেনি কেউ

নাটোরের বাগাতিপাড়ায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই। প্রতিষ্ঠান তিনটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ জন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১০ জন। তাদের মধ্যে কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে একজন এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। এই দুই প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীও পাস করতে পারেননি। এ নিয়ে বাগাতিপাড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর