বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফেসবুকে আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ষড়যন্ত্র’ বললেন এমপি আজিজ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ষড়যন্ত্র’ বললেন এমপি আজিজ
সংসদ সদস্য মো. আব্দুল আজিজ

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে ছেলের গ্রেফতারে পর রিমাণ্ডে এবং জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্কে জন্ম দিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ। এর মধ্যে তার তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিতর্ক জন্ম দেওয়া এই সংসদ সদস্য। তিনি ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। একই সঙ্গে ভিডিওটিকে ‘মিথ্যা ও ভিক্তিহীন’ দাবি করেছেন মো. আব্দুল আজিজ। আর বিএনপির নেতাকর্মীরা ভিডিওটি ‘এআই দিয়ে তৈরি’ বলে দাবি করেছেন। 

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এক প্রবাসীর ফেসবুক আইডি থেকে ভিডিওগুলো প্রকাশ পায়। এর পরপই সামাজিক যোগাযোগমাধ্যম সহ রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র সমালোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়।

আব্দুল আজিজ দাবি করে বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দেখা যাচ্ছে, এটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে, আপত্তিকর ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
 
সংবাদ সম্মেলনে গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী দাবি করে বলেন, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য, কারো সম্মানহানির জন্য নয়। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপচেষ্টা ছড়ানো গ্রহনযোগ্য নয়।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটি শুনেছি। এ বিষয়ে আগামী শুক্রবার আমাদের একটি জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিং শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর