শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুঃখে সবর ও সুখে শোকরে মেলে প্রশান্তি: মসজিদে হারামের ইমাম

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

দুঃখে সবর ও সুখে শোকরে মেলে প্রশান্তি: মসজিদে হারামের ইমাম
মসজিদে হারামের খতিব। ছবি: সংগৃহীত

একই পরিস্থিতিতে পড়ে কেউ ভেঙে পড়েন, আবার কেউ অবিচল থাকেন। কারও জীবনে প্রাচুর্য থাকা সত্ত্বেও অশান্তি কাটে না, আবার কেউ সীমিত সামর্থ্য নিয়েও তৃপ্তি ও প্রশান্তিতে জীবন কাটান। এই পার্থক্যের অন্যতম কারণ মানুষের অন্তরে ঈমানের অবস্থান। প্রকৃত সুখ ও প্রশান্তি বস্তুগত প্রাচুর্যে নয়; বরং ঈমানের মাধুর্য, আল্লাহর প্রতি আস্থা এবং তাঁর ফয়সালায় সন্তুষ্ট থাকার মধ্যে নিহিত—জুমার খুতবায় এ বার্তা দিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

শুক্রবার (২৩ অক্টোবর) মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি মানুষের অন্তরের প্রশান্তি, জীবনের নানা পরীক্ষায় ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার গুরুত্ব তুলে ধরেন।

খুতবায় তিনি মানুষের জীবনযাপন ও মানসিক অবস্থার পার্থক্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, কিছু মানুষ প্রশস্ত হৃদয়, শান্ত মন ও সন্তুষ্টি নিয়ে জীবন কাটান। অন্যদিকে, কারও পর্যাপ্ত সম্পদ ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তারা অভিযোগ, হিংসা, স্বার্থপরতা ও অসন্তুষ্টিতে নিমজ্জিত থাকেন। এই পার্থক্যের অন্যতম কারণ হলো ‘ঈমানের মাধুর্য’।

আরও পড়ুন

কাকের মতো ঠোকর দিয়ে নামাজ পড়বেন না: বায়তুল্লাহর ইমাম

আল্লাহকে স্রষ্টা ও রিজিকদাতা হিসেবে বিশ্বাস করা, বিপদে তার ওপর ভরসা রাখা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার মধ্য দিয়ে মানুষের অন্তরে প্রশান্তি আসে। দৃঢ় ঈমান মানুষকে ভয়, হতাশা ও অস্থিরতা মোকাবিলা করতে শক্তি জোগায়।

Haram2

খতিব মুমিনের জীবনে শোকর ও সবরের গুরুত্ব তুলে ধরে বলেন, সুখ ও প্রাচুর্যের সময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর অভাব, বঞ্চনা ও বিপদ-আপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। সৎকাজের নির্দেশ পেলে তা পালনে এগিয়ে আসতে হবে, অন্যায় থেকে নিষেধ করা হলে তা পরিহার করতে হবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি সতর্ক করেন, ঈমানের দুর্বলতা মানুষের চিন্তা, আচরণ ও নৈতিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে মানুষের মধ্যে হিংসা, স্বার্থপরতা ও অসন্তুষ্টি বাড়ে এবং পারস্পরিক সহমর্মিতা ক্ষতিগ্রস্ত হয়। বিপরীতে, ঈমানের দৃঢ়তা মানুষকে প্রতিকূলতার মধ্যেও ভারসাম্য বজায় রাখতে শেখায়।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহার নিয়ে কাবার ইমামের বার্তা

খুতবে হজরত উমর (রা.)-এর সময়কার আতিকা নামের এক সাহসী মুসলিম নারীর প্রসঙ্গও তুলে ধরা হয়। তাঁর বক্তব্যের মর্ম ছিল, আল্লাহর প্রতি তাঁর ঈমান অটুট থাকলে দুনিয়ার কোনো বিপদই তাঁর প্রকৃত ক্ষতি করতে পারবে না। এ ঘটনা ঈমানের শক্তি ও আল্লাহর ওপর নির্ভরতার তাৎপর্য তুলে ধরে।

শাইখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ বলেন, প্রকৃত সুখ কেবল সম্পদ, আরাম-আয়েশ কিংবা বাহ্যিক সাফল্যের ওপর নির্ভর করে না। বরং আল্লাহর প্রতি ভালোবাসা, তাঁর ওপর ভরসা, ইসলামের প্রতি গভীর অনুরাগ এবং মহানবী হজরত মুহাম্মদ সা.-এর অনুসরণ মানুষের জীবনে প্রশান্তি ও তৃপ্তি এনে দেয়। সূত্র: দ্য গেট টু হারামাইন

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর