শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহার নিয়ে কাবার ইমামের বার্তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহার নিয়ে কাবার ইমামের বার্তা
জুমার খুতবা দেন শায়খ সুদাইস। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে নৈতিক দায়িত্বশীলতা এবং সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় তিনি আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রযুক্তি মানুষের জন্য নিয়ামত হলেও এর অনৈতিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

‘মৌসুমি ভালোবাসা নয়, জীবনজুড়ে নবীজির সুন্নাহ অনুসরণ করুন’

খুতবায় এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর, ছবি বা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়। বিশেষ করে, ভুয়া ভিডিও ও ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়া প্রযুক্তির অপব্যবহারের অন্যতম দৃষ্টান্ত।

Sudais2

তথ্য প্রচারের ক্ষেত্রেও সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোরআনের নির্দেশনার আলোকে কোনো সংবাদ বা তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া জরুরি। যাচাই ছাড়াই কোনো তথ্য শেয়ার করলে অসত্য ও বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে নিজের অজান্তেই কেউ ভূমিকা রাখতে পারেন।

খুতবায় বলা হয়, বর্তমানে সংবাদ প্রচার, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যোগাযোগে এআইয়ের ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সত্যনিষ্ঠা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখার দায়িত্বও বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তার উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করা জরুরি।

আরও পড়ুন

স্বপ্নের ওপর ধর্মীয় বিধান নির্ভর করা যাবে না: কাবার ইমাম

প্রযুক্তির অগ্রগতির এই সময়ে এআইয়ের ব্যবহার যেন প্রতারণা, অপতথ্য ও মানুষের ক্ষতির মাধ্যম না হয়, সে জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয় পর্যায়েই সচেতনতা এবং দায়িত্বশীল চর্চা প্রয়োজন বলে মনে করেন মসজিদুল হারামের খতিব। সূত্র: দ্য গেইট টু হারামাইন

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর