শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

১০৪ বছর বয়সে হজ

এবারের সবচেয়ে প্রবীণ হাজি ইন্দোনেশিয়ার মারসিয়াহ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:৫৮ এএম

শেয়ার করুন:

এবারের সবচেয়ে প্রবীণ হাজি ইন্দোনেশিয়ার মারসিয়াহ
হজের জন্য বছরের পর বছর সঞ্চয় করেছেন মারসিয়াহ। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি অঞ্চলের বাসিন্দা মারসিয়াহ চলতি বছরের হজে অংশ নেওয়া সবচেয়ে প্রবীণ হাজি হিসেবে পরিচিতি পেয়েছেন। ১০৪ বছর বয়সী এই নারী ২০২৬ সালের হজ মৌসুমে ইন্দোনেশিয়া থেকে অনুমোদিত ২ লাখ ২১ হাজার হজযাত্রীর একজন।

দীর্ঘদিনের সঞ্চয়ের মাধ্যমে হজে যাওয়ার স্বপ্ন পূরণ করেছেন মারসিয়াহ। তিনি ২০২১ সালে হজের জন্য নিবন্ধন করেন। বছরের পর বছর অল্প অল্প করে অর্থ জমিয়ে এই ইবাদত পালনের প্রস্তুতি নেন।


বিজ্ঞাপন


হজ মিডিয়া সেন্টারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি ঐতিহ্যবাহী পোরিজ বিক্রি করি। সামান্য সামান্য করে টাকা জমিয়েছি। একটি টিনের কৌটায় সেগুলো রেখে সঞ্চয় করতাম। কোথাও ঘাটতি হলে আমার ছেলে তা পূরণ করে দিত।’

আরও পড়ুন: হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব

বহু বছর ধরে ধীরে ধীরে সঞ্চয় করে অবশেষে হজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হন তিনি। শুরুতে বিষয়টি গোপন রেখেছিলেন- এমনকি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও জানাননি যে হজের জন্য টাকা জমাচ্ছেন। পর্যাপ্ত অর্থ জমার পর নিজের স্বপ্নের কথা আশপাশের মানুষদের জানান।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহ এখনও লাঠির সহায়তায় ধীরে ধীরে হাঁটতে পারেন। তবে হজের অধিকাংশ কার্যক্রমে তিনি হুইলচেয়ার ব্যবহার করেছেন। গত ২২ মে শুক্রবার সকালে ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান তিনি।


বিজ্ঞাপন


ইন্দোনেশিয়ার ১১২তম সুরাবায়া এমবারকেশন গ্রুপের প্রধান আবিসওয়াতুন নাধিরোহ হজের দ্বিতীয় দিনে জানান, মারসিয়াহ সুস্থ আছেন এবং হজের সব আনুষ্ঠানিকতায় অংশ নিতে প্রস্তুত।

সূত্র: আরব নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর