মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

এবার হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

এবার হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

সৌদি আরবের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে চলতি বছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক পবিত্র হজ পালনে অংশ নেবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরানের হজ ও ওমরা সংস্থার উপপ্রধান আকবর রেজায়ী বলেন, সৌদি আরবের প্রয়োজনীয় দাপ্তরিক অনুমোদন পাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি জানান, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় ইরানি হজযাত্রীদের যাত্রা থেকে শুরু করে পুরো সফর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


রেজায়ী আরও বলেন, হজ কাফেলাগুলোর কাঠামো পুনর্গঠন করে সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মে নতুন করে ২৩৬টি গ্রুপ যুক্ত করা হয়েছে। এদিকে মক্কায় হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বিঘ্ন ব্যবস্থাপনার জন্য সৌদি কর্তৃপক্ষের পাশাপাশি ইরানের দূতাবাস ও কনস্যুলেট সমন্বয় করছে।

হজযাত্রীদের আবাসনের জন্য মদিনায় ১৬টি এবং মক্কায় ২৪টি হোটেল বরাদ্দ করা হয়েছে। আবাসনের মান উন্নত করা হয়েছে এবং মদিনায় অবস্থান বাড়িয়ে ৬ রাত ৭ দিন নির্ধারণ করা হয়েছে।

হজ চলাকালীন চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম দল সোমবার মদিনায় পৌঁছানোর কথা রয়েছে। রেজায়ী জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ফ্লাইট পরিচালিত হবে। প্রয়োজনে বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

সূত্র: গালফ নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর