বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

হজ ২০২৬

নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে সৌদির ব্যাপক প্রস্তুতি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

হজ ২০২৬: নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে সৌদির ব্যাপক প্রস্তুতি

২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজ পালনের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পূর্ণ সক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে হাজিদের স্বাগত জানিয়ে যুবরাজ বলেন, মক্কা ও মদিনায় আগত আল্লাহর মেহমানদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কাবার প্রথম স্থপতি কি ফেরেশতারা?

এক মন্ত্রিসভার বৈঠকে তিনি নিরাপত্তা, অপারেশনাল ও প্রতিরোধমূলক সব পরিকল্পনা সম্পূর্ণভাবে সক্রিয় করার নির্দেশ দেন। পাশাপাশি মক্কা-মদিনার পবিত্র স্থানসহ আকাশ, স্থল ও সমুদ্রপথের সব প্রবেশপথে হাজিদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে প্রস্তুতির অংশ হিসেবে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ মিনার তাঁবু বা ক্যাম্পগুলো পরিদর্শন করেন এবং সেবার মান ও প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি জানান, হাজিদের উন্নত সেবা নিশ্চিত করতে আগেভাগেই সমন্বিত প্রস্তুতি শুরু করা হয়েছে।

আরও পড়ুন: সুলাইমান (আ.)-এর ‘রাজকীয় হজ’: ইতিহাসের আড়ালে থাকা বর্ণনা


বিজ্ঞাপন


মন্ত্রী আরও জানান, এবার ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন ইলেকট্রনিক সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে হাজিদের চলাচল পর্যবেক্ষণ, প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণ এবং দিকনির্দেশনা প্রদানে ডিজিটাল সাইনেজ ব্যবহার করা হবে।

এসব উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর