ব্যবহৃত পানি বলা হয় এমন পানিকে, যা অপবিত্রতা দূর করা বা সওয়াব অর্জনের জন্য অজু ও গোসলে ব্যবহৃত হয়েছে। এই পানির হুকুম হলো- তা নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। সুতরাং ব্যবহৃত পানি দ্বারা অজু-গোসল হবে না। তবে ময়লা দূর করার জন্য এই পানি ব্যবহার করা যাবে।
প্রশ্ন হলো- ভালো পানিতে ব্যবহৃত পানি পড়লে ওই পানিতে অজু-গোসল করার বিধান কী?
বিজ্ঞাপন
আরও পড়ুন
ফরজ গোসলের পর নামাজের জন্য অজু করতে হবে কি?
নবজাতকের মতো নিষ্পাপ হতে যেভাবে অজু করবেন
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ভালো পানিতে যদি ব্যবহৃত পানি পড়ে যায় এবং ব্যবহৃত পানি যদি ভালো পানি থেকে কম হয়, তাহলে সেই পানি দ্বারা অজু-গোসল ইত্যাদি জায়েজ আছে। তবে ব্যবহৃত পানির পরিমাণ যদি ভালো পানি চেয়ে বেশি হয় বা সমপরিমাণ হয়, তাহলে সেই পানি দ্বারা অজু-গোসল ইত্যাদি জায়েজ হবে না।
(ফতোয়ায়ে দারুল উলুম, ১:১৬৪; ফতোয়ায়ে মাহমুদিয়া: ২:৩৪, ৩৫)




