বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

১৫ শ্রেণির মানুষ শয়তানের ‘বড় শত্রু’

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

১৫ শ্রেণির মানুষ শয়তানের ‘বড় শত্রু’

শয়তান পুরো মানবজাতির শত্রু। কারণ আল্লাহ তাআলা অন্যসৃষ্টির ওপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটি শয়তান মেনে নিতে পারেনি। মানবসৃষ্টির শুরু থেকে শুরু হওয়া তার শত্রুতা কেয়ামত পর্যন্ত চলবে। সে পৃথিবীতে এসেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। বিশেষ করে আদমসন্তানের ঈমান ও আমল নিয়ে তার মাথাব্যথা বেশি। 

যার ঈমান-আমল বেশি সমৃদ্ধ, তার পেছনে সে বেশি লেগে থাকে। কিছু আমল সে একেবারেই সহ্য করতে পারে না। যদিও ওসব আমলকারীদের ওপর তার কোনো প্রভাব চলে না। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ‘বিভ্রান্তদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সে ছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনোই ক্ষমতা থাকবে না।’ (সুরা হিজর: ৪২)


বিজ্ঞাপন


আল্লাহর কাছে শয়তানের ৪ আবেদন
শয়তান যেভাবে গুনাহের কাজে লাগিয়ে রাখে
শয়তান থেকে সারাদিন নিরাপদ থাকার উপায়

ওহাব ইবনে মুনাব্বিহ (রহ.) থেকে বর্ণিত, একবার নবী কারিম (স.) শয়তানকে জিজ্ঞেস করলেন, তোমার দুশমন কারা? শয়তান বলল, ‘১৫ শ্রেণির লোক আমার (সবচেয়ে বড়) দুশমন। ১. সর্বপ্রথম দুশমন হচ্ছেন আপনি। ২. শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক। ৩. বিনয়ী ও দানশীল ধনাঢ্য ব্যক্তি। ৪. সৎ ব্যবসায়ী। ৫. আল্লাহকে ভয় করে চলে—এমন আলেম। ৬. অন্যের জন্য কল্যাণকামী মুমিন ব্যক্তি। ৭. অমায়িক ও সহানুভূতিশীল মুমিন ব্যক্তি। ৮. যে ব্যক্তি তাওবা করে তাওবার ওপর অবিচল থাকে—সে ব্যক্তি। ৯. হারাম থেকে বিরত থাকে এমন ব্যক্তি। ১০. সর্বদা পাকসাফ থাকে এমন মুমিন। ১১. অত্যধিক দান-সদকাকারী। ১২. উত্তম চরিত্রের অধিকারী মুমিন। ১৩. পরোপকারী। ১৪. সর্বক্ষণ তেলাওয়াতকারী হাফেজ বা আলেম। ১৫. গভীর রাতে তাহাজ্জুত নামাজ আদায়কারী। (তাম্বিহুল গাফিলিন, পৃষ্ঠা-৪৭৯)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর