শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

শিক্ষা থেকে উপকারলাভের দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

শিক্ষা থেকে উপকারলাভের দোয়া

অনেকে শিক্ষাকে কাজে লাগিয়ে অন্যায় কাজ করে। অর্থাৎ তার শিক্ষা তার জন্য ক্ষতিকর ও অকল্যাণকর হয়ে গেল। আবার কারো শিক্ষা তার জন্য নেয়ামত হিসেবে ধরা দেয়। শিক্ষা যেন কল্যাণকর হয়, উপকারী হয়—সেজন্য আল্লাহর কাছে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। 

তেমনই একটি দোয়া হলো—اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ উচ্চারণ: ‘আল্লা-হুম্মান ফা’নী বিমা- আল্লামতানী ওয়া আল্লিমনী মা- ইয়ানফা’নী ওয়া যিদনী ইলমা, আলহামদুলিল্লাহি ’আলা- কুল্লি হা-লিন ওয়া আঊযুবিল্লা-হি মিন হা-লি আহলিন্না-র।’ 


বিজ্ঞাপন


পরীক্ষায় ভালো করার আমল
উত্তম চাকরি পাওয়ার দোয়া
ব্যবসায় সফল হতে চাইলে নবীজির ৭ নির্দেশনা মানুন

অর্থ: ‘হে আল্লাহ! আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা আমাদের উপকারে লাগান এবং আমাদের উপকারে আসে এমন শিক্ষা দান করুন, আর আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। প্রত্যেক অবস্থায়ই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি জাহান্নামীদের অবস্থা হতে এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।’ হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) উক্ত দোয়াটি পড়তেন। (তিরমিজি: ৩৫৯৯; মেশকাতুল মাসাবিহ: ২৪৯৩)

আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী শিক্ষালাভের জন্য দোয়াটি বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর