মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা
স্পেন, জার্মানি ও হংকংয়ে এনআইডি সেবা চালু করতে যাচ্ছে ইসি।

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জার্মানিসহ তিন দেশে চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, বর্তমানে ১৭ টি দেশের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তিন দেশে চালু হলে ২০ টি দেশে এ কার্যক্রম শুরু হবে।

তবে সুইডেনে নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি চলমান রয়েছে, যার কারণে নতুন এ ৩ দেশসহ অফিসিয়ালি ২০ দেশ হলেও বাস্তবে ২২ দেশে এনআইডি সেবা কার্যক্রম হবে। চলতি মাসে হংকং ও জার্মানিতে কারিগরি দল যাবে আর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্পেনে যাবে কারিগরি দল।

নির্বাচন কমিশন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি- বায়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মারিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। 

এসব দেশে এক কোটি ৪০ লাখের বেশি প্রবাসী রয়েছেন।  যার সবচেয়ে রয়েছে বেশি প্রবাসী রয়েছে সৌদি আরবে, যেখানে ৪০ লাখ ৫০ হাজারের মতো প্রবাসী রয়েছেন। আর সবচেয়ে কম প্রবাসী রয়েছেন নিউজিল্যান্ডে, যেখানে প্রবাসীর সংখ্যা দুই হাজার ৫০০ জনের মতো।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর