মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু করল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু করল ইসি
সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে দেশেই না ফিরেই সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিরা ভোটার ও এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন এবং তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

2

তিনি দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের এ উদ্যোগকে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা আন্তরিকভাবে স্বাগত জানান। 

তাদের মতে, প্রবাসীদের জন্য এটি একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা, যা দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদান করতে হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর