বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ
নির্বাচন কমিশন ভবন। -ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি নতুন করে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এনআইডি সংশোধনে সর্বোচ্চ ভ্যাটসহ সর্বোচ্চ ৪৬০ টাকা প্রয়োজন হবে। জরুরি ভিত্তিতে হারানো এনআইডি’র কপি পেতে গেলে সর্বোচ্চ ১ হাজার টাকা প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের বিভিন্ন সেবার ফি নির্ধারণ করে চিঠি জারি করে সংস্থাটি।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, এনআইডি’র দৃশ্যমান তথ্য সংশোধন প্রথম আবেদন করলে গুণতে হবে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা আর পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৪৬০ টাকা।

অন্যদিকে এনআইডি’র তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে লাগবে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যে কোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা।

হারানো কার্ড উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার লাগবে ১০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ৫০০ টাকা। জরুরিভাবে উত্তোলনে প্রথমবার লাগবে ৩০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ১০০০ টাকা। এ সকল ফি-এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। নির্বাচনি দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে হলে দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকা দেখতে চাইলে দিতে হবে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য দিতে হবে ৫০০ টাকা।

এতে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত যাচাই/সরবরাহ সেবা (বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে) সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে- এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার ফি/ নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে-  ১ লাখ টাকা আর প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে টাকা তবে সরকারি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানের ন্যায় সুবিধা নিতে চাইলে যাচাই ফি দিতে হবে ২ টাকা।

বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, সাব-ইউজার সংখ্যা অনুসারে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা, প্রথম ৭০টির পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে ৫ টাকা।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর