সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বিবাহে এগিয়ে রাজশাহী, বিচ্ছেদে খুলনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

বিবাহে এগিয়ে রাজশাহী, বিচ্ছেদে খুলনা
ফাইল ছবি

দেশের বিবাহিত জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে রাজশাহী বিভাগ। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের দিক দিয়ে এগিয়ে আছে খুলনা। জনশুমারি ২০২২-এর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০০ জনের মধ্যে বর্তমানে বিবাহিত ৬৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ৬৮ দশমিক ৯৭ শতাংশ বিবাহিত নিয়ে সবচেয়ে এগিয়ে রাজশাহী। অপরদিকে বিবাহ বিচ্ছেদ শূন্য দশমিক ৩৭ শতাংশ। বিভাগভিত্তিক বিবেচনায় শূন্য দশমিক ৪৬ শতাংশ নিয়ে বিচ্ছেদে এগিয়ে আছে খুলনা।

প্রতিবেদনে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী ও ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ।

ডব্লিউএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর