শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

পরিবহন শ্রমিকরা পেলেন ডিএমপি’র স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

পরিবহন শ্রমিকরা পেলেন ডিএমপি’র স্বাস্থ্যসেবা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর মহাখালী ও রামপুরা এলাকায় পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করেছে।

শনিবার (১৬ মে) সকাল থেকে এসব ক্যাম্পে বাসচালক, সহকারী চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।


বিজ্ঞাপন


ডিএমপি’র ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে আয়োজিত হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান, এডিসি পহন চাকমা, মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) মো. রাসেল রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্যাম্পে পরিবহন শ্রমিকদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও চোখের প্রাথমিক পরীক্ষা করা হয়। পাশাপাশি রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসাপত্রও দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, পরিবহন শ্রমিকেরা নগরজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুস্থতা নিশ্চিত করা জরুরি। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Heal


বিজ্ঞাপন


ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক চালক ও সহকারী চালক স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এ কার্যক্রমে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দিয়ে সহযোগিতা করছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে একই দিনে ট্রাফিক মতিঝিল বিভাগের উদ্যোগে রামপুরা এলাকায়ও একটি পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করা হয়। অ্যাডভান্সড হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পে বাসচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন-অর-রশিদ। এ সময় অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমআই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর