বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আসছে শীত, বাড়ছে হাঁটু ব্যথা— কী করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

আসছে শীত, বাড়ছে হাঁটু ব্যথা— কী করণীয়

শীতের হাওয়া বইতে শুরু করেছে ইতোমধ্যেই। পুরোপুরি এখনও রাজত্ব না চালালেও শরীর ঠিকই টের পাচ্ছে তার আগমনী বার্তা। শীত আসতে শুরু করলেই বেড়ে যায় অস্থিসন্ধির ব্যথা। বিশেষ করে, এসময় হাঁটুর ব্যথায় কাবু হয়ে পোড়েন অনেকে। 

শীত আমাদের দেহের কোষ ও টিস্যু স্নায়ুর ওপর বেশি চাপ দেয়। ফলে দেখা দেয় অস্থিসন্ধির ব্যথা। যাদের হাঁটুতে আর্থ্রাইটিস বা বাতের সমস্যা রয়েছে তাদের আরও বেশি যন্ত্রণা হয়। এছাড়া বেশি শীতে দেহের জরুরি সব অঙ্গকে গরম রাখতে কাজ করতে হয় হার্টকে। যার ফলে প্রান্তীয় অঙ্গে ব্যথা অনুভূত হতে পারে।


বিজ্ঞাপন


এই শীতে হাঁটু ব্যথা থেকে বাঁচতে এখনই সচেতন হোন। কী কী উপায়ে এই ব্যথা সামলাবেন জানুন বিস্তারিত- 

exrecise

শরীরচর্চা করুন

সুস্থ থাকতে শরীরচর্চার বিকল্প নেই। রোজ ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করুন। এতে দেহে রক্ত সঞ্চালন বাড়বে। কমবে হাঁটুর ব্যথা। বয়সের ভারে যদি ভারী ব্যায়াম করতে অসুবিধা হয়, তাহলে হালকা জগিং করতে পারে। হাঁটাহাঁটিও এক ধরনের ব্যায়াম। 


বিজ্ঞাপন


ফিজিয়োথেরাপি ভালো

হাঁটুর ব্যথা সারাতে বর্তমানে অনেকেই ফিজিয়োথেরাপির সাহায্য নেন। এই পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া কম। বিভিন্ন ধরনের তেল মালিশের মাধ্যমে চিকিৎসা করার অনেকে। এছাড়া চিনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচারও বেশ জনপ্রিয়। তবে চিকিৎসা গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

pain

ওজন নিয়ন্ত্রণে রাখুন

হাঁটুব্যথার জন্য শরীরের বাড়তি ওজন অনেকাংশে দায়ী। শরীরের বাড়তি ওজন হাঁটুর ওপর চাপ ফেলে। তাই হাঁটু ভাল রাখতে এবং ব্যথা নিয়ন্ত্রণ করতে ওজন কমানো জরুরি।

>> আরও পড়ুন: শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে করণীয়

ভরসা রাখুন ঘরোয়া টোটকা

হাঁটুর ব্যথা কমাতে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। মধু আর ভিনেগার একসঙ্গে মিশিয়ে ব্যথার স্থানে মালিশ করুন। এতে ব্যথা কমবে। খাদ্যতালিকায় রাখুন খেজুর, কালো জিরা, অলিভ অয়েল ইত্যাদি। প্রতিদিন আধা ঘণ্টা করে গায়ে রোদ লাগান। হাঁটুর ব্যথা কমাতে ভরসা রাখুন আদার রসে। আদা কুচি চিবিয়ে খান। আদা থেঁতো দিয়ে জল ফুটিয়ে আদা চা খেলেও উপকার মিলবে। 

pain

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

হাঁটুর ব্যথায় ভুগলে খেয়াল রাখবেন খাদ্য তালিকায় যেন ভিটামিন সি ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে থাকে। সামুদ্রিক মাছ, টুনা মাছ, বাদাম, ফ্ল্যাক্সসিড খেতে পারেন। সয়াবিনেও প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। 

>> আরও পড়ুন: খাওয়ার পর যে ৫ কাজে শরীরের মারাত্মক ক্ষতি

এই বিষয়গুলো খেয়ালে রাখলে হাঁটুর ব্যথা থাকবে নিয়ন্ত্রণে। তবে এই ব্যথা যদি মাত্রাতিরিক্ত হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর