বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকা আমের পায়েস রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ এএম

শেয়ার করুন:

পাকা আমের পায়েস রান্নার রেসিপি
আমের পায়েস রেসিপি

আমের মৌসুমে ভোজনরসিকরা পাকা আমের বাহারি সব পদ তৈরি করে থাকেন। এর মধ্যে পাকা আমের পায়েস অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ডেজার্ট। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনি খুব সহজে তৈরি করতে পারেন এই পদটি।

hq720

পাকা আমের পায়েস তৈরির সহজ রেসিপি নিচে দেওয়া হলো-

উপকরণ

পোলাওয়ের চাল: পৌনে ১ কাপ

দুধ: ১ লিটার

পাকা আম (ব্লেন্ড করা): ২ টি

চিনি: স্বাদমতো

লবণ: সামান্য (স্বাদমতো)

বাদাম: ২ টেবিল চামচ

কিসমিস: ২ টেবিল চামচ

mango-4-1

প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে এতে ধুয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে এতে স্বাদমতো চিনি ও লবণ মিশিয়ে দিন। চিনি থেকে বের হওয়া পানি শুকিয়ে মিশ্রণটি কিছুটা ঘন হয়ে এলে এতে কিসমিস ও বাদাম দিয়ে দিন। সবশেষে ব্লেন্ড করা আম দিয়ে ভালোমতো নেড়ে মিশিয়ে নিন। ফুটে উঠলেই নামিয়ে ফেলুন।

আরও পড়ুন: ভাতের চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্নার রেসিপি

পায়েস রান্নার সময় অবশ্যই মিষ্টি ও পাকা আম ব্যবহার করবেন। আম টক হলে দুধ ফেটে যেতে পারে।

images

পরিবেশন

তৈরি হয়ে গেলে সার্ভিং ডিশে ঢেলে উপরে বাদাম ও কিসমিস ছড়িয়ে সাজিয়ে নিন। এটি গরম গরম পরিবেশন করা যায়, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাওয়া যায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর