রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

টিপস

আম যারা ভুলেও খাবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

mango

মৌসুমী ফল আম। একে বলা হয় ফলের রাজা। পুষ্টিগুণে ভরা এই রসালো কিছু মানুষের খাওয়া বারণ। কেননা, আম খেলে এদের হিতে-বিপরীত হতে পারে। জেনে নিন কারা ভুলেও আম খাবেন না। 

আরও পড়ুন: আম বেশি খেলে কি পেট খারাপ হয়?


বিজ্ঞাপন


ভালোরই কিছু খারাপ দিক রয়েছে। আমও এর অন্যথা নয়। গবেষকদের কথায়, কিছু কিছু ব্যক্তিদের অবশ্যই আম খাওয়া থেকে দূরে থাকতে হবে। নইলে তাদের শারীরিক সমস্যা আরও জটিল থেকে জটিলতর দিকে যেতে পারে।

--

এখন প্রশ্ন হল, এমন ভরা আমের মৌসুমে কাদের আমের থেকে সমদূরত্ব নীতি বজার রেখে চলতে হবে? 

​১. যাদের অ্যালার্জি আছে তারা আখ খাবেন না


বিজ্ঞাপন


যেকোনও খাবার থেকে অ্যালার্জি হতে পারে। এমনকি বিভিন্ন ধরনের ফল খেলেও অনেকের এই সমস্যা হয়। এই যেমন ল্যাটেক্স অ্যালার্জি থাকলে আম খেলে আর রক্ষে নেই। কারণ আমের প্রোটিন ও ল্যাটেক্সের মধ্যে অনেকটাই মিল রয়েছে। তাই শরীর আমের প্রোটিনকে ল্যাটেক্স ভেবে ভুল করে বসে। এই কারণে ব়্যাশ, চুলকানি, পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটিসহ একাধিক সমস্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই ল্যাটেক্স অ্যালার্জি থাকলে আম না খাওয়াই বুদ্ধিমানের কাজ। এর মাধ্যমেই সুস্থ থাকবে শরীর।

magno

২. ডায়াবেটিসের রোগীদের আম খেতে হবে রয়েসয়ে

হাই ব্লাড সুগারের মতো সমস্যা থাকলে খাবার নিয়ে সচেতন হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। নইলে চোখ, কিডনি, হার্ট ও স্নায়ুর বারোটা বাজতে সময় লাগে না। তাই বিশেষজ্ঞরা বারবার ডায়াবিটিস রোগীদের ডায়েট নিয়ে সচেতন করে থাকেন। প্রসঙ্গত, আমে রয়েছে প্রাকৃতিক সুগার। আর এই সুগারের মাত্রা স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি। তাই আম খাওয়ার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেড়ে যায়। এই কারণেই ডায়াবিটিস রোগীদের আম খেতে হবে মেপে। এক্ষেত্রে মাঝমাঝে আমের একটা স্লাইস খেলে তেমন বড় কোনও সমস্যার আশঙ্কা নেই।

mango-pic

৩. কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যার বিপদ বাড়ায়​

আসলে আমে খুব বেশি পরিমাণে ফাইবার থাকে না। তাই আম বেশি পরিমাণে খেলে পেটের হজম শক্তির উপর চাপ পড়ে। এমনকি কোষ্ঠকাঠিন্য এবং পেটের একাধিক সমস্যা এই ফাঁকে নাস্তনবুদ করে তুলতে পারে। তাই এই ধরনের সমস্যায় ভুক্তভোগী রোগীরা অবশ্যই কম পরিমাণে আম খান। নইলে যে জটিলতা আরও কয়েকগুণ বাড়তে পারে। তবে আমের একটা ছোট অংশ খেলে এই ধরনের সমস্যা বাড়াবাড়ি দিকে যাওয়ার আশঙ্কা থাকে না।

mangpo

৪. যাদের ওজন বেশি তারা আম থেকে দূরে থাকুন

ওজন বাড়লে একাধিক জটিল অসুখ পিছু নেয়। এই তালিকায় ডায়াবিটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে একাধিক বিপাকীয় সমস্যা রয়েছে। তাই যেন তেন প্রকারেণ ওজন কমাতে হবে। তবে নিয়মিত আম খেলে ওজন কমার পরিবর্তে বাড়তে পারে। আসলে আমে রয়েছে অনেকটা পরিমাণে ক্যালোরি। এই অতিরিক্ত পরিমাণ ক্যালোরির গুঁতোয় ওজন বাড়ার আশঙ্কা থাকে। তাই ওজন কমাতে চাইলে অবশ্যই আম খাওয়ার পরিমাণে রাশ টানতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর