দরজায় কড়া নাড়ছে ঈদ। শেষ সময়ে ঘর গোছানোর কাজে ব্যস্ত গৃহিণীরা। ঘরের অন্য সব কাজ ঠিকমতো করা গেলেও, ঝামেলায় পড়তে হয় রান্নাঘর নিয়ে। পুরো রমজানে ভাজাপোড়াসহ হরেক পদ রান্না করায় গ্যাস বার্নারে তেলচিটে ভাব দেখা দেয়।
তেলের এই দাগ সহজে চুলা থেকে উঠতে চায় না। গরম পানি, মাজুনি দিয়ে ঘষেও চুলা ঝকঝকে হয় না। কিছু সহজ কৌশল কাজে লাগিয়ে সহজেই গ্যাস বার্নারের তেলচিটে ভাব দূর করা যায়। চলুন জেনে নিই সেগুলো কী-
বিজ্ঞাপন

সদ্য কিছু রান্না করা হলে প্রথমে গ্যাস ওভেন থেকে গ্যাস বার্নারটি নামিয়ে ঠান্ডা করে নিন। গরম অবস্থায় কোনো কাজ করতে যাবেন না।
এবার চুলা পরিষ্কার করার জন্য একটি মিশ্রণ তৈরি করুন। একটি বড় পাত্রে গরম পানি নিন। এর সঙ্গে মেশান বেকিং সোডা আর ভিনেগার। এই মিশ্রণে গ্যাস বার্নারটি চুবিয়ে রাখুন। প্রায় ৩০-৬০ মিনিট এটি ভিজিয়ে রাখুন।
বিজ্ঞাপন

এবার একটি নরম স্পঞ্জ বা ব্রাশ ব্যবহার করে গ্যাস বার্নারটি ভালোভাবে ঘষতে শুরু করুন। এতে কালি ও জমে থাকা ময়লা সহজেই দূর হবে। সবশেষে গ্যাস বার্নারটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
ব্যাস, ছোট্ট এই উপায়টি কাজে লাগিয়ে দেখুন। একদম কাঁচের মতো চকচক করবে গ্যাস বার্নার। এরপরও যদি পরিষ্কার হচ্ছে না তাহলে এক টুকরো লেবু দিয়ে ভালো করে ঘষুন। একদম নতুনের মতো হয়ে যাবে।
এনএম

