বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফ্রিজ পরিষ্কার করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০১:০২ পিএম

শেয়ার করুন:

ফ্রিজ পরিষ্কার করার সহজ উপায়

ঘরের অত্যন্ত প্রয়োজনীয় একটি আসবাব ফ্রিজ। নিয়মিত এটি পরিষ্কার করা জরুরি। কেননা ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, বিভিন্ন রোগের ব্যাকটেরিয়া সেখান থেকে খাবারে ছড়াতে থাকে। ঢেকে রাখলেও অনেকসময় ফ্রিজের তাকে ঝোল বা খাবার পড়তে পারে। যা থেকে সৃষ্টি হয় অপরিচ্ছন্নতা। 

ফ্রিজে গাদাগাদি করে বিভিন্ন জিনিসপত্র ঢুকিয়ে রাখলেও ফ্রিজ বেশ খানিকটা নোংরা হয়। কীভাবে সহজে ফ্রিজ পরিষ্কার করা যায়, তার কিছু সহজ টিপস চলুন জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


clean

ফ্রিজ পরিষ্কারের গুরুত্বপূর্ণ পদ্ধতি

ফ্রিজ পরিষ্কার করার আগে, ফ্রিজের মেইন সুইচ বন্ধ করে দিন। এবার পানিতে সামান্য ডিটারজেন্ট ভিজিয়ে ফ্রিজের কোণা পরিষ্কার করতে পারেন। তবে পরিষ্কার করার পর অবশ্যই শুকনো নরম কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিন।

clean


বিজ্ঞাপন


দুর্গন্ধ দূর করতে

ফ্রিজের ভেতর থেকে অনেক সময়ই দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ যাতে না ছড়িয়ে যায়, তার জন্য একটি পাত্রে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে ফ্রিজের ভিতরের অংশ মুছে নিন। এতে দুর্গন্ধ দূর হবে।  

clean

ফ্রিজের দরজার রবার আঁঠালো হলে

অনেকদিন ব্যবহার করার পর ফ্রিজের দরজার কোণায় থাকা রবার আঠালো হয়ে যায়। তাই এটি পরিষ্কার করতে সমস্যা হয়। এমনটা হলে পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সাহায্যে তা পরিষ্কার করে নিন। 

clean

ফ্রিজের পোকা দূর করতে কী করণীয়

দীর্ঘদিন পরিষ্কার করা হলে ফ্রিজের ভেতর পোকা হতে দেখা যায়। বাসি খাবার বেশিদিন ফ্রিজে রাখলে এমনটা হয়। পোকা হলে পানিতে লবণ মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করে নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর