বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

যেসব লক্ষণে বুঝবেন ডিপ্রেশনে ভুগছেন 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

যেসব লক্ষণে বুঝবেন ডিপ্রেশনে ভুগছেন 

সুখী হতে কে না চায়? আনন্দে কাটুক জীবন এমনটা আশা। তবু নানা মানসিক চাপ, স্ট্রেস, ডিপ্রেশন আর বিষণ্ণতা সঙ্গী হয় অনেকের। এসবের পেছনে রয়েছে কাজের চাপ, আর্থিক সমস্যা কিংবা সম্পর্কের টানাপড়েন। 

ডিপ্রেশন একটি মানসিক ব্যাধি। এর কারণ একজন মানুষ উদাস হয়ে যায়। হতাশা তাকে ঘিরে ধরে। নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করেন তিনি। বিষণ্ণতা বা ডিপ্রেশনের প্রভাব পড়ে দৈনন্দিন জীবনেও। চলুন ডিপ্রেশনের কিছু প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানা যাক- 

depression2

একাকীত্বের অনুভূতি 

হতাশার কারণে, অনেকসময় একজন ব্যক্তি কয়েক সপ্তাহ কিংবা মাস ধরে খুব দু:খি বা একাকী বোধ করতে শুরু করেন। 

কাজে অনাগ্রহ 

বিষণ্ণতায় ভুগছেন এমন ব্যক্তি কোনো কাজে আগ্রহ পান না। পছন্দের কাজ করেও আনন্দ পান না তারা। 

depression3

ক্ষুধা ও ওজনের পরিবর্তন

হতাশা প্রভাব ফেলে ক্ষুধা আর ওজনেও। বিষণ্ণতার কারণে হঠাৎ করেই ব্যক্তির ওজন অতিরিক্ত হ্রাস বা বাড়তে শুরু করে। 

ঘুমের ব্যাঘাত 

ডিপ্রেশনের কারণে ঘুমের সমস্যা দেখা দেখ। মানসিক অবসাদে ভোগা ব্যক্তিরা খুব কম ঘুমান কিংবা প্রয়োজনের চেয়ে বেশি ঘুমান। 

depression4

ক্লান্তি বোধ করা

কঠোর পরিশ্রমের কারণে ক্লান্ত লাগা স্বাভাবিক। তবে এমন যদি হয় সারা রাত ঘুমানোর পরেও ক্রমাগত ক্লান্ত লাগছে, শারীরিক শক্তির অভাব অনুভূত হচ্ছে তবে সতর্ক থাকুন। বিষণ্ণতার বিশেষ লক্ষণ এটি। 

মনোযোগ হারিয়ে ফেলা 

বিষণ্ণতা একজন ব্যক্তির মনোনিবেশ করার, সিদ্ধান্ত নেওয়ার এবং জিনিসগুলি মনে রাখার ক্ষমতাকে ব্যাহত করতে পারে। ব্যক্তি জীবনের কাজকে যা প্রভাবিত করতে পারে। 

depression5

অপরাধবোধ হওয়া 

হতাশাগ্রস্থ লোকেরা প্রায়শই নেতিবাচক চিন্তাভাবনা করেন। তাদের মধ্যে অপরাধবোধ মূল্যহীনতার অনুভূতি দেখা দেয়। এমন ব্যক্তিরা ভবিষ্যৎ সম্পর্কে ভাবতেও হতাশা অনুভব করেন। 

অতিরিক্ত রাগ

বিষণ্ণতার কারণে মেজাজ খারাপ হয়ে যায়। ছোটখাটো বিষয়ে মেজাজ খিটখিটে এবং রেগে যাওয়ার অভ্যাস দেখা দেয়।  

depression6

সামাজিক অ্যাকটিভিটি হ্রাস

বিষণ্ণতায় ভোগা ব্যক্তিরা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং সামাজিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে নিজেকে দূরে রাখে। 

মৃত্যু এবং আত্মহত্যার চিন্তা

বিষণ্ণতায় ভুগলে মানুষ জীবন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে। এমন ব্যক্তিরা প্রায়ই মৃত্যু ও আত্মহত্যার  চিন্তা করেন। বিষণ্ণতার সবচেয়ে বিপজ্জনক অবস্থা এটি। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর