বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভিওডি বাংলায় চাকরি, আবেদন করতে পারবেন যারা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

ভিওডি বাংলায় চাকরি, আবেদন করতে পারবেন যারা
ভিওডি বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্কেটিং বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে মার্কেটিং বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ৫ অক্টোবরে মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড

circular

বিভাগ: মার্কেটিং

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

ডিজিটাল প্ল্যাটফর্ম (ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক) সম্পর্কে সম্যক ধারণা থাকা এবং সেই অনুযায়ী মার্কেটিং কার্যক্রম পরিচালনা।

মার্কেট রিসার্চ করে ব্যবসায় নতুন সুযোগ চিহ্নিত করা এবং নতুন ও পুরনো কাস্টমারদের জন্য বিজনেস প্রোপোজাল তৈরি করা।

সম্ভাব্য ক্লায়েন্টের কাছে কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিষয়ে তুলে ধরা ও ব্যবসায় চুক্তি সম্পাদনে তাঁদেরকে ফলোআপে রাখা।

রেভিনিউ গোলস অর্জনে টিম লিডারদের সঙ্গে সমন্বয় করে ব্যবসায় উন্নতি পরিকল্পনা তৈরি করা।

কোম্পানির মূল বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করা।

সময়মতো রিপোর্ট জমা দেওয়া।

আরও পড়ুন: আজকের পত্রিকায় এসইও এক্সিকিউটিভ পদে চাকরি

মনোনীত গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা। ক্লায়েন্টের ফোনকলে সাড়া দেওয়া ও নতুন সুযোগের জন্য অ্যাপয়েন্টমেন্টগুলো কার্যকরভাবে সংগঠিত করা।

সেবার মাধ্যমে ক্লায়েন্টের সন্তুষ্টি, বৃদ্ধি, রিনিউয়াল ও ক্লায়েন্ট সন্তুষ্টি ধরে রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিভাগে কমপক্ষে স্নাতক

অন্যান্য যোগ্যতা

বিশ্লেষণাত্মক ও কৌশলগত চিন্তার অধিকারী হওয়া, ব্যবসায় সুযোগ চিহ্নিত করার সক্ষমতা ও সেগুলো কর্মে রূপান্তর করা।
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রগুলো ও অনলাইন বিক্রয় সম্পর্কে জানা ও বোঝাকে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন: যেভাবে সিভি লিখলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাবেন ফ্রেশাররা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ২টি, বার্ষিক বেতন বৃদ্ধি

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর ২০২৬

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর