আজকের পত্রিকা এসইও এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র/নিউজ পোর্টাল, ওয়েব মিডিয়া/ব্লগ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ১০ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা
বিভাগ: সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া
পদের নাম: এসইও এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, কি-ওয়ার্ড র্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট (সিটিআর) ও সার্চ ভিজিবিলিটি বৃদ্ধিতে কাজ করা।
ওয়েবসাইটের ক্রলিং, ইনডেক্সিং, সাইটম্যাপ, রোবটস.টিএসটি, ক্যাননিক্যাল, রিডাইরেকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ ও উন্নয়নে কাজ করা।
নিউজ কনটেন্ট অপ্টিমাইজেশন করা।
নিয়মিত এসইআরপি ও কম্পিটিটর অ্যানালাইসিস করে নতুন কনটেন্ট ও র্যাঙ্কিং-এর সুযোগ তৈরি করা।
প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে ইন্টারনাল লিংকিং তৈরি করা।
গুগল অ্যানালিটিক্স ও গুগল সার্চ কনসোলের ডেটা বিশ্লেষণ করে এসইও পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
গুগল অ্যানলিটিকস, গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ডস ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এএইচরেফ, সেমরাশ, ক্রিমিং ফ্রগ এসইও টুল ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
নতুন এসইও কৌশল ও প্রযুক্তি শেখার এবং তা কার্যকরভাবে প্রয়োগের আগ্রহ থাকতে হবে।
অনপেজ অপ্টিমাইজেশনে দক্ষতা থাকতে হবে।
এসইও নিয়ে প্রাতিষ্ঠানিক কোর্স/সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: মাছরাঙা টেলিভিশনে স্টাফ রিপোর্টার নিয়োগ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: বনশ্রী, ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬
এএ




